মূল লেখায় যান

হদিস

তায়েবুল জিসানবিবিধ৪টি মন্তব্য

ক্ষয়ে যাওয়া শরীর, ক্রমশ আঁধারে নিমজ্জিত,
গা বেয়ে উঠতে থাকে আঁধারের পরগাছা কিছু উদ্ভিদ,
ক্ষয়প্রাপ্ত শরীর থেকে রক্তকোষ শুষে উদরপূর্তির জন্যে।

রাতের আঁধার ধীরে ধীরে ম্রিয়মান হয়ে মরীচিকার মত ফাঁকি দেয় ক্ষতবিক্ষত শরীরে,
শরীর কেন্দ্র রেখে গড়ে তোলে হিংসার দেয়াল।

অবশেষে শরীরের অবশিষ্ট বলতে কিছু থাকেনা।
শুধু পড়ে থাকে মস্তিষ্কহীন করোটি এবং,
চারপাশে ছড়ানো গুটিকয়েক মজ্জাবিহীন হাঁড়।

পরগাছা এবং দেয়ালের গা বেয়ে লেপ্টে থাকা গ্লানি,
স্পষ্টই বুঝা যায় মরীচিকার ক্ষীণ আলোয়।

শুধু হদিস মেলেনা স্রষ্টার রক্ত-মাংসের সৃষ্টির।।

-তায়েবুল জিসান
০১/০২/১৩

মোট পড়েছেনঃ ৭৮০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৪টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?