মূল লেখায় যান

হতাশার নিঃশ্বাস

শিরিন হককবিতা১৯টি মন্তব্য

জীবন শুধুই জীবন ধারণ
কেউ নয় কারো আপন,
শুধু বেঁচে থাকা মিথ্যে মায়ার বন্ধন।

নিভৃতে অভিষিক্ত নয়ন নৈশ-উপাধান
কেনো ছলা-কলা,উদাস হাসি,
পাষাণ হৃদয় মিথ্যে অভিলাষ
অবোধ উদ্ভ্রান্ত বাণী।

শুধু অশ্রুজল
নিরব দীর্ঘশ্বাস,
আহত হৃদয় না পাওয়ার বেদনায়
বয়ে চলে গ্লানি।

দিনের আলো হয় ম্লান
হতাশার নিঃশ্বাসে
থেমে যায় হাসি গান
ফুরিয়ে যায় বেলা..
মিছে হাসি খেলা
দিন হয় অবসান
সুখ দিয়ে বলিদান।

মোট পড়েছেনঃ ৩৩২২জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. জীবন শুধুই জীবন ধারণ
    কেউ নয় কারো আপন,
    শুধু বেঁচে থাকা মিথ্যে মায়ার বন্ধন।

    আপনার মূল কবিতার মাঝে আমি বান্দা এখানেই থেকে গেলাম। বেঁচে থাকতে শুধু মায়ার বন্ধন।