মূল লেখায় যান

“হতাম যদি প্রতিবাদী”

মনির হোসেন মমিএকান্ত অনুভূতি, বিবিধ৯টি মন্তব্য

আমি প্রতিবাদ করেও প্রতিবাদী হতে পারিনি
প্রতিবাদের ভাষা যখন মুখে নিলাম,
বুলের আঘাতে প্রতিবাদী কবিতারা হলো ক্ষত-বিক্ষত
আমি প্রতিবাদ করেও প্রতিবাদী হতে পারিনি।

আমি দেখিনি উনিশ শ একাত্তোরের যুদ্ধ
দেখিনি উনসত্তোরের গণ আন্দোলন,
দেখিছি আমি স্বৈর তন্ত্রের অবসান
করেছি লড়াই রাজাকারের বিরুদ্ধ।

আমি দেখেছি সে দিন,
ছাত্র সমাজের কি অপরিসীম ক্ষমতা
দেখিনি আমি বায়ান্ন ঊনসওত্তর,একাত্তোরের
ছাত্র আনন্দোলন,
আমি ছাত্র;
আজ গর্ব করে বলতে পারছি কি?
আমি প্রতিবাদ করেও প্রতিবাদী হতে পারিনি।

আমি কান্না করেও কাদতে পারিনি
মুখ ফোটে প্রতিবাদের ভাষা বলতে পারিনি
সাম্যহীনতা আজ,
সমাজের রন্দ্রে রন্দ্রে
মধ্যবিত্ত বলে,
সব লেভেলে আমি চলতে পারিনি।

আমি প্রতিবাদ করেও প্রতিবাদী হতে পারিনি
যান্ত্রিক বাহনের বাহারী মডেল ব্যাবহার
যাত্রী কেবল উচ্চবিত্ত তুমিই,
সাম্যহীনতার সামাজিক অবক্ষয়ে নিন্ম মধ্যবিত্ত যারা
বাদুর ঝুলা ঝুলে,
জ্যামে আটকে থেকেও প্রতিবাদী হতে পারিনি।

আমি প্রতিবাদ করেও প্রতিবাদী হতে পারিনি
রাজনিতী করেন রাজনিতীবিদেরা
মাথা ঘামায় মোদি দোকানদার,
সাম্প্রদায়িকের দাঙ্গা লাগায়
অসাম্প্রদায়িক দেশ বলে
মুখে ফেনা তুলে ঐ যে,শাসন কর্তা
ভিক্ষারীর মতো ভোট চেয়ে বেড়ায়।

আমি প্রতিবাদ করেও প্রতিবাদী হতে পারিনি
কেউ শুনেনি কেউ শুনে না,
কেউ বলে না কেউ চায় না
প্রতিবাদ হবে,হবে না শব্দ,
শৃংখলা আইনে মুখ যে বন্ধ।

মোট পড়েছেনঃ ৩১৭৮জনআজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. মুখে ফেনা তুলে ঐ যে,শাসন কর্তা
    ভিক্ষারীর মতো ভোট চেয়ে বেড়ায়।

    জ্বালাময়ী কবিতা । মনির ভাই এক নিশ্বাসেই পড়লাম । আসলে কি মনির ভাই সরকার চাইলেও অনেক কিছু করতে পারছেনা। সামনে দুই চোরা মানুষ আমাদের সমাজে দেশে। তাই অসাম্প্রদায়ীক মনে মননে থাক্লেও চাইলেও কিছুটা ধিরে ধিরে এগতে হবে সরাসরি সাপের বিষ দাঁত ভাংতে গেলে কিছু উলটা সমস্যায় পরতে হয়।
    আর হ্যা অন্যায় অত্যাচার হচ্ছে না তা বলবনা। সেগুলি আমাদের মত মানুষের কিছু সংখ্যা আছে তারা অস্মাপ্রদায়ীক না কিন্তু অসাম্প্রদায়ীক কালিমা মেখে এই অসাম্প্রদায়ীকের সুনাম ক্ষুন্ন করছে এইটা আমাদের অসৎ বড় কিছু রানিতিবিদ্দের জন্য।
    আপনাকে ধন্যবাদ।

  2. “সাম্প্রদায়িকের দাঙ্গা লাগায়
    অসাম্প্রদায়িক দেশ বলে”

    কবে যে এই কথার অর্থ প্রকৃতার্থেই বুঝবো আমরা। কবে যে তাদের গুটি না হয়ে নিজেরাই নিজেদের ক্ষমতার মূল্যায়ন বুঝব।

    কবিতাটা দারুন হয়েছে কিন্তু 😃 😃 😃

  3. একাত্তর, ঊনসত্তর, রাজনীতি, কাঁদতে, ভিখারি।

    বাংলা কবিতায় ইংরেজী শব্দের ব্যবহার বাংলায় করলে আমার কাছে কটু লাগে।

    অসাধারণ লিখেছেন, অনেক কথাই বলেছেন যা আমরা প্রতিনিয়ত বাস্তবে প্রত্যক্ষ করে যাচ্ছি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।