মূল লেখায় যান

স্বপ্ন পরিব্রাজক

সাদিক মোহাম্মদকবিতা৯টি মন্তব্য

মন থাকলেই ঠেকে না জীবনকাল
আসা-যাওয়া
অনুপ পারাপার

প্রতিবার মাড়িয়ে যাই সুপেয়-নদী
বীজতলা-সুখ
সবুজ-বিকেল
বনে বনে ছাইমেঘ, ধোঁয়ার কুণ্ডলি
দাবানল
রক্তের দাগ বেয়ে মহার্ঘ- মানভূমি
যৌবন-ক্ষয়ী স্বপ্ন-পরিসর
অগুনতি দুখের লহর…

মালতি আছো বলেই আজন্ম পরিব্রাজক
প্রতীক্ষিত নিত্যলোক
অনন্ত দুয়ার

মোট পড়েছেনঃ ৫৯৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৯টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?