মূল লেখায় যান

স্বপ্নীল দিনের হিসাব

নায়িমা জাহানকবিতা৮টি মন্তব্য

কিছু কিছু সময় আমার পৃথিবীটা টলটলে জলের মতো ছান্দসিক,
কিছু কিছু মুহূর্তে জীবনটা বোতলে আটকে পড়া জীয়ন পাখির মতো-
ঐ যে রূপকথার যে গল্প শুনে আমার হাসি কান্না নিলাম করতে শিখেছিলাম!

এই যে ক্লান্ত নির্ঘুম রাতেরা –
তোমরা সিডাকটিভ এর মতো আমায় এমন ব্যাকুল করে রাখো ক্যানো?

এক রাত্তিরে আমি ঠিক
বেসুরো মাতালের মতো ছন্দপতন ঘটাবো-
তোমার হৃদপিন্ডে হাতুড়ির আঘাত হেনে বলবো-

আমার স্বপ্নিল দিনের পূর্ণ হিসাব চাই,
নিলামে কত বিকিয়েছিস???

মোট পড়েছেনঃ ৮৫৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৮টি মন্তব্য

  1. বহু দিন পর এলেন আপু। শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই।
    কিছু কিছু সময় আমার পৃথিবীটা টলটলে জলের মতো ছান্দসিক,
    কিছু কিছু মুহূর্তে জীবনটা বোতলে আটকে পড়া জীয়ন পাখির মতো-
    ঐ যে রূপকথার যে গল্প শুনে আমার হাসি কান্না নিলাম করতে শিখেছিলাম!

    চমৎকার জীবনের সেয়ারিং।খুব ভাল লাগল।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?