মূল লেখায় যান

সে এখন কবি

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি৩১টি মন্তব্য

যদিও কথার পরেও কথা থাকে,
আশ্বিনের অলস দুপুরে
ভাতঘুমের অবসরেও সুইয়ের ফোঁড়ে বারংবার সেলাই করা যায় গায়ের শীতল কাঁথাটি-ও।
কার-ই-বা-কি আসে-যায় ;
নিশুতি রাতের নিকুচি করে রাতের রাত্রিতেই লিখে ফেলা যায় ভান-ভাবনার কথ্য-তথ্য।
কবি “সে” হবেন-ই!

একান্ত অনুভূতির নাম ভাঙিয়ে,
ত্যানা পেঁচিয়ে প্যাচানো/ পচাঁনো শব্দ বুলেট গুলো
ছুড়ে দিবেন পাঠকের চোখে-দাঁতে-মস্তিস্কে,
নেঁকি কান্নার স্বরে, ছিঁচকাঁদুনে মুখ করে
আচমকা চিল-চিৎকারে কাঁপিয়ে দিবেন রাতের নির্জনতা,
কতো-ই না স্বাধ তার
হবেন “সে” মস্ত কবি, কবিতা সাম্রাজ্য করবেন উদ্ধার ;

আকুল পাঠকের অপেক্ষায় “সে” এখন কই?

অথৈ সাগরের লোনা তীরে
শিমুল বনের রঙলীলায়
ঝাউগাছের চিপাচাপায়
পেত্মী-শাকচুন্নি সমাগত মেলায়?
শ্যাওড়া বনের শ্মশান ঘাটে
হরিহরাত্মা ডাইনী-সখীর ডেরায়? নেই!

খুঁজি…খুঁজছি.. ঐইইইইইই-তো
আকাশে উড়ে
গাছে চড়ে
মাটি ঠেলে
পাতাল ফুঁড়ে
ছড়ানো-ছিটানো-গড়ানো-উড়ানো
ঝাঁকবাঁধা শ’সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন কবি!
গর্জে উঠেছেন কবিতায়.. কবিতা-ও;

 

 

 

* ইহা একটি অ-কবিতা। কারো সাথে মিলে গেলে মিলিয়ে নিন 🙂

মোট পড়েছেনঃ ১২১৬জনআজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. আহ্ অনেক দিন অ-কবিতা পড়ে কি যে ভালো লাগছে। যে কবি তাকে এভাবেই লিখতে হয় , ত্যানা প্যাঁচানো শব্দ , কথা দিয়ে, শাকচুন্নী মামদো ভুত দিয়ে 😁😁😁। আমি যে কবে এমন অ-কবিতা লিখতে পারবো!! ☹️☹️। প্রিয়তে নিলাম আপু। ভালোবাসা অবিরাম 💓💓

    1. এরকম কমেন্ট দেখলে আমি ভয় পাই 🙁
      আমি কিন্তু নিজেকে নিয়ে কিছুই লিখিনি, একজন “সে” কে নিয়ে লিখেছি।
      আপনি কবি, কবিতাই লিখবেন। এসব ভুংভাং অ-কবিতা আমার মতো অলেখকদের জন্য 🙂

      প্রিয়তে নেয়ার উপযুক্ত কিনা বুঝতে পারছি না। তবুও অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
      ভালো থাকুন, শুভ কামনা অবারিত 🌹🌹

      1. তাতো বুঝছি সে তো মনে হয় আমাদের মধ্যেই রাজার আসন নিয়ে আসেন কবিতায় শাকচুন্নী ভুত, প্রেত, পরী নিয়ে অসাধারণ লিখে যাচ্ছেন প্রতিনিয়ত। কবিতাটি আমার কাছে অসাধারণ, অন্যরকম লেগেছে। আমিও কবি না শুধু লিখে যাই ছোট পরিসরে আমার মনের খোরাকির জন্য। শুভ কামনা রইলো। 🌹🌹

  2. কিযে লিখলেন কুবি ভাই কিন্তু পেত্নি, আত্বা সেখানে শাকচুন্নী চাপায় পড়ে যাবে।

    পাতাল ভুড়ে সব বাধা ডিঙ্গিয়ে
    উঠুক গর্জে সব বাধন ছিড়ে ।
    জানুন জগতবাসী কবিতাকে ভালোবাসী
    সব অত্যাচার ডিংগীয়ে থাকিবে মানুষরুপী।

    1. হাহাহাহা, আপনার কমেন্ট সেইরকমের হয় মজিবর ভাই। লেখায় যা কিছুই লুকোনো থাকুক আপনি উহা আবিস্কার করেই ফেলেন!
      ভালো থাকুন সারাক্ষন। শুভ কামনা 🌹🌹

  3. হেলাল ভাইকে নিয়ে লিখলেন মনে হলো, তবুও খটকা।
    কবিতার ভীড়ে অকবিতা জারি থাক।
    ঠাণ্ডা গরম অনুভূতির আবহাওয়ায় কাঁথা মুড়িয়ে আরামের ঘুম। আহা! এমন কবিতা ঐ সময় পড়তেও মজার।
    শুভকামনা

    1. আপনার কমেন্টও দারুণ মজার!
      হেলাল ভাই কে যদিও চিনতে পারছি না, তবে কারো সাথে মিলে গেলে কি-ই-বা করার 😉
      আরাম আপনার জীবনের সার্বক্ষণিক সঙ্গী হোক, শুভ কামনা নিরন্তর 🌹🌹

    1. বাহ! এটাইতো চাইছিলাম, মিলুক, মিলে যাক কারো না কারো সাথে। মেলামেলির দরকার নেই, অনেক অনেক লিখুন । আমরা পড়ে ধন্য হই।
      ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

  4. কিচ্ছু বুঝিনা॥
    ****একান্ত অনুভূতির নাম ভাঙিয়ে,
    ত্যানা পেঁচিয়ে প্যাচানো/ পচাঁনো শব্দ বুলেট গুলো
    ছুড়ে দিবেন পাঠকের চোখে-দাঁতে-মস্তিস্কে,
    নেঁকি কান্নার স্বরে, ছিঁচকাঁদুনে মুখ করে
    আচমকা চিল-চিৎকারে কাঁপিয়ে দিবেন রাতের নির্জনতা,
    কতো-ই না স্বাধ তার
    হবেন “সে” মস্ত কবি, কবিতা সাম্রাজ্য করবেন উদ্ধার ;******
    শুভ কামনা। ভালোবাসা অবিরাম।

  5. এমনই শব্দের বুলেট ছুঁড়েছেন তাতে চোখ দাঁত মস্তিস্ক সবই বিধস্ত হয়ে গেছে।
    মনোমুগ্ধকর কবিতা পড়লাম আপু। এর পর বন্দুকের বুলেট নয় কামানের গোলা ছুড়া চাই।

  6. অ-কবিতার কবিতা
    মিল খুঁজে পাই মনে।
    এর আগে ও পড়ছি ভাবি
    কার লেখাটা ভাবতে গিয়ে
    মাথা ঘুরছে ক্ষনে।
    ভুল যদি হয়ে থাকে
    ক্ষমা করেন সনে।
    ভাল থাকবেন। শুভ কামনা।

    1. আপনার ভুল!
      ভুল যদি হয় এমনো এমন
      হোক ভুল 🙂
      এতদ্রুত ছন্দে কিভাবে কমেন্ট করেন ভেবে কূলকিনারা পাই না দাদা! আমাকে একটু শিখিয়ে দিবেন প্লিজ।

      অনেক অনেক ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹

  7. যাক,এত সুন্দর অ- কবিতা পড়ার সুযোগ করে দেয়ার অসংখ্য ধন্যবাদ।এখন তো মনে হচ্ছে এমন অ- কবিতা সব সময় পড়ার সুযোগ হোক। আশা করি নিরাশ করিবেন না। সৃষ্টির উল্লাস জারি থাকুক,শুভ কামনা সব সময় হে কবি।

    1. সব সময় এমন অ-কবিতা দিলে আমার খবর আছে। কে যে কখন আমাকে হাপিশ করে দিবে কেউ টেরই পাবেন না। এখানে রাজকবি সভাকবি আরও অনেক অনেক কবিদের দাপটে এমনিতেই চুপসে থাকি 🙁

      অনেক অনেক ভালোবাসা আপনার জন্যে ❤️❤️

  8. একটা গান মনে পড়ে গেল কথা শব্দটি দেখে,
    “কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়
    নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়
    তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান
    তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান”
    নাম অ কবিতা কিন্তু এর মাঝে লুকিয়ে আছে অনেক অনুভূতি। চমৎকার প্রকাশ। শুভকামনা আপু।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।