মূল লেখায় যান

সুসময়ের বন্ধু

মণি কাশফিতাকবিতা৪০টি মন্তব্য

সুসময়ের বন্ধুুরে তুই, কোকিল কালো পাখি…
দুঃখের কালে আমারে তুই,
দিলি কেন ফাঁকি..?
বসন্তে যখন গাছে ফোটে,
নতুন নতুন ফুল…।
ভাবিস কি তুই, আমি তোরে
চিনতে করি ভুল..!

সারমর্ম :- মানুষ সমাজস্থ প্রাণী আর তাই মানুষ কখনও একাকী বাস করতে পারে না। জীবনের প্রতিটি কদমে তাকে একাই চলতে হয় বলে সে নিজের জন্যে একজন বন্ধুর প্রয়োজনীয়তা উপলব্ধি করে। একজন সৎবন্ধু হতে পারে তার জীবনের দিকনির্দেশক। কারও সাথে বন্ধুত্ব করার পূর্বে জেনে নেয়া উচিৎ যে, সে কার সাথে বন্ধুত্ব করেছে। এমন কারও সাথে বন্ধুত্ব করা উচিৎ নয় যে, “সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অ
সময়ে হায় হায় কেউ কারো নয়।”

মোট পড়েছেনঃ ২০০৩জনআজ পড়েছেনঃ ০জন

৪০টি মন্তব্য

  1. সোনেলার উঠোনে স্বাগতম আপনি,
    লেখার জন্য সোনেলা পরিবারকে বেঁছে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
    আজ থেকে এই সোনেলা পরিবারের একজন আপনিও হয়ে গেলেন,
    এখানে সবাই সমান, সবার অধিকার এক।
    লিখুন আপনার মনের মত, এই উঠোনকে আপনি রাফ খাতা বানিয়ে ফেলুন।

    বন্ধু নির্বাচনে আমাদের সতর্কতা খুবই জরুরী।

    অনেক অনেক শুভ কামনা।

  2. আসলে জীবনের অধিকাংশ সময় কাটে বন্ধুবান্ধদের সাথে।সেই সব বন্ধু নির্বাচনে হওয়া চাই সঠিক ভাবে নতুবা পস্তাতে হয় সারাটা জীবন। তাই সুসময়ে নয় বিপদে যিনি পাশে এসে দাড়ায় তিনিই প্রকৃত বন্ধু। অল্প কথায় চমৎকার কবিতা। তার সাথে তরজমা।এই প্রথম এই ভাবে তরজমা কবিতা পড়লাম। আসলে কবিরা কবিতা কোন ভাবার্থে লিখেন তা পাঠকদের বুঝতে বেশ কষ্ট হয় সাথে এমন তরজমা থাকলে বুঝে নিতে সহজ হয়।

    অসংখ্য ধন্যবাদ আপু। প্রথম পোষ্টেই সবাইকে চমকে দিলেন। অভিনন্দন এবং শুভ কামনা।সাথেই থাকুন আশা করি আপনার ভাল লাগবে।খুব ভাল লাগছে এ পরিবারে আপনাকে পেয়ে। শুভ কামনা রইল।

    1. ভাইয়া, আপনাকেও অকৃত্রিম শুভেচ্ছা জানাচ্ছি।
      আসলেই তাই, যদি একজন কবি তার কাব্যের
      ভাবার্থ প্রকাশ করেন তবে একজন পাঠক লেখা থেকেও দিক নির্দেশনা পায়। প্রতি নিয়ত ভালো থাকবেন, ভাইয়া।

  3. অল্প কথায় কঠিন বাস্তবতাকে তুলে আনলেন আপু। কোকিলের কণ্ঠ যতই মিষ্টি হোক, ডিম দেয় সে কাকের বাসায়৷ বন্ধু নির্বাচনে আমরা যেন ভুল না করি৷
    সোনেলায় আপনি স্বাগত।

  4. সোনেলা পরিবারে সু-স্বাগতম আপু, এই পরিবার, এই উঠোন আজ থেকে আপনারও, একে আপনি যত বেশি ভালোবাসা দেবেন, তার চেয়ে বেশি ভালোবাসা পাবেন।
    আজকের শুরুটা চমৎকার অনুভূতি দিয়ে শুরু করলেন আপু, খুব ভালো লাগলো।

  5. সুস্বাগতম কাশফিতা। প্রথম লিখা দিয়ে চমকে দিলেন। আসলেই ভালো বন্ধু দরকার। সেইসাথে সৎ। না হলে পথ পথের মধ্যেই হারাবে। সবকিছু কাজের আগেই একজন বন্ধুর পরামর্শ কাজে লাগে।
    দারুণ লিখলেন।
    সুখপাখি হয়ে লাভ নেই।
    ভালো থাকবেন। আরও লিখা পড়তে চাই।

  6. আপনাকে ফেসবুকে থাকা কোনও এক গ্রুপে যেন দেখেছি মনে হয়। হতে পারে মা-মাটি গ্রুপে। এখানে আমিও একসময় ছিলাম। এখনো আছি। তবে না থাকার মতোই। এখানে, এই উঠোনে আপনাকে দেখে খুশি হলাম। সোনেলাপরিবারে আপনাকে স্বাগত। আশা করি সাথে থাকবেন। শুভ বিজয়াদশমীর শুভেচ্ছাও জানবেন।

  7. স্বাগতম সোনেলা পরিবারে,আমি নিজেও এখানে নতুন সদস্য,ভালো লাগলো আপনার লেখা,আমি নিজেও এই লেখার বাস্তব ভুক্তভোগী,
    সুসময়ে বন্ধু হয় সবাই
    দুঃসময়ে সেই বন্ধুই দিয়ে দেয় জবাই

  8. দারুন লিখছেন। অসময়ে পাশে যারে পায় বন্ধু সেইত হয়।
    সোনেলা আপনার লিখার স্থান হয়েছে। আশা করি নিয়মিতই পাব। আপনার লেখা। শুভেচ্ছা বোনকে।
    শুভেচ্ছা অবিরত।

  9. বন্ধু নির্বাচন করার সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। একজন ভালো বন্ধু জীবনের জন্য আশির্বাদ স্বরূপ। আপনার লেখা ভালো হয়েছে। আপনার জন্য শুভ কামনা।

  10. সোনেলা ব্লগ পরিবারে তোমায় সুস্বাগতম মনি। প্রথম লেখা আর সবার সাথে মত বিনিময়ে চমৎকৃত করেছো। নিয়মিত লিখো। অন্যদের পোস্টেও যেয়ে পাঠ প্রতিক্রিয়া জানিও। মিলেমিশে এক হও এই প্রাণের উঠোনে।

    শুভেচ্ছা ও ভালোবাসা অবিরত 🌹🌹

  11. স্বাগতম সোনেলায়। সত্যি বলেছেন, বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া দরকার। তবে আসলে শুরুতে বোঝা যায় না কে কেমন বন্ধু হবে বা হতে পারে। বিপদে পরলে বোঝা যায় তার আসল রূপ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।