ভগ্ন মনে চেয়ে থাকি
তুমি দূর অনেক দূর
তবুও তোমার ঘ্রানে মন ভরপুর
তুমি ছিলে, তুমি আছ, অপর ঘর
জানিনি তা কত দূরে, ছোয়া অন্তপুর।
কতরাত, কতদিন দুপুর ছিলে জাগরণে
স্বপনে শয়নে বাহুডোরে বিছানাতে আদরে
কত স্বপ্ন ফুলঝুরি তোমাতে আমাতে মেতে
কতশত স্বপ্ন বুননে ছিলে সিদ্ধহস্ত একইমতে।
কতরাত রিকশায় কাটিয়েছি
ঐচান্দের আলোয় দেখেছি
আবছাকালো রাতে পাশে থেকেছো
আজ আকাশ পাতাল দূরে।
তন্দ্রাছন্ন গা ঘেষে দুটি দেহ
গড়ায়েছে কতরাত্রী দেখ
সব আজ ফিকে সব মিছে
ফুরায়েছে কি নাসিকার গন্ধ।
মনোলোভা, ভাব আজ, সব ছেড়ে তুমি
ছোয়া আদরহীন মুক্তবাহু বিহঙ্গ আকাশে।
চোখে ধোয়াশা, তুমি আজ আমার কুয়াশা
ভাব জমায় নিঃসঙ্গ সঙ্গটাকে অন্তরীক্ষে।
মনলোভা তুমি কি পিপাসার্ত?
ছিলো কি অভাব?
জানিনি তা
ছোয়া ছিলো সর্বদা।
আবার আসিব ফিরে গন্ধময় শরীরে।
মোট পড়েছেনঃ ৭২৪জনআজ পড়েছেনঃ ০জন


১৬টি মন্তব্য
সোনেলায় আপনার দুই’শততম পোস্ট পূর্ণ হলো আজ!
অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা জানবেন মজিবর ভাইজান। শুভ কামনা অবিরাম 🌹🌹
আন্তরিক ধন্যবাদ আপনাকে।
দুইশত পোস্টের জন্য অনেক অনেক অভিনন্দন প্রিয় ভাইয়া।।।
তোমার সাথে কাটানো মূহুর্তগুলোই আজ আমার বেঁচে থাকার প্রেরনা। হাতড়িয়ে খুঁজে ফিরি তোমায়, এখন তুমি ধরা ছোয়ার বাইরে।
কবিতায় অন্তঃমিল খুঁজে পেলাম।
শুভকামনা ভাইয়া।
আপনারা অন্তরের তারকাখচিত সোনেলাকে এগিয়ে নিয়ে যাবেন সেটা প্রত্যাশা করি। ইনশা আল্লাহ আপনারা তাতে সফলকামী হবেন।
আমি আপনার এই প্রথম তমতেই দিশেহারা,
দুই শততম হলে হয়তো হতাম বাকহারা,
আপনার জন্য রইলো প্রান ডালা শুভকামনা।
আপনার আগমনে সোনেলা পরিবাব্রের পক্ষ থেকে প্রাণ্ঠালা শুভচ্ছা। আপনার ব্লগিং ও জীবন স্বার্থক হোক কামনা করি।
ভাল করেই ফিরে এসেছেন দু’শত-তম লেখা নিয়ে।
শুভেচ্ছা অভিনন্দন আপনাকে।
মহাগুরু আপনার স্নেহ আমাদের পথ চলার পাথেয়।
একবার চলে গেলে গন্ধ
ফিরে আসে না আর
হাজার দ্বার হয়ে যায় বন্ধ!
কবি দা ভাল থাকবেন—–
ধরায় আছি যতক্ষন
বাঁচার চেষ্টা ততক্ষন
যতই হোক বন্ধ দুয়ার
খুলিব বার বার।
দুইশততম পোস্টের জন্য অশেষ শুভকামনা ভাই।।🌹🌹
আরও হাজার হাজার পোস্ট লিখুন এই কামনা।।।
আপনাদের অনুপ্রেরনা হোক পাথেয়।
দুই শততম পোস্টের জন্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, দাদা। সাথে শুভকামনাও থাকলো।
আপনার প্রতি রইল অফুরন্ত শুভ কামনা দাদা।
দুই শততম পোস্টের জন্য শুভেচ্ছা রইলো। আরো লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
দোয়া করবেন যাতে পড়ার প্রতি মনযোগি হতে পারি।