মূল লেখায় যান

সম্পর্ক

সঞ্জয় মালাকারএকান্ত অনুভূতি১৪টি মন্তব্য

সম্পর্ক,,

যুক্ত হয়েছি তোমার জীবনে
ধরম পত্নী হয়ে  ,
তুমি সঙ্গ দিও আমার…
জীবনের শেষ নিশ্বাসে!
তুমি দিয়েছ আমায় আদরে মমতায়
সত্যের রঙিন রং,
আমি সেই রংয়ে সাজিব সারাটা জীবন?
তুমি দিয়েছ আমায় শঙ্খ সিঁদুরে আমায় রাঙিয়ে
আমি রং তুলেছি তোমার স্নেহ মায়ার বন্ধনে!
তোমায় পেয়েছি ওগো বাস্তব জীবনে
প্রেম ভালোবাসায়,সম্পর্কের বাঁধনে,,
তুমি রাখিও তোমার চরনে,
স্ত্রী বন্ধনে?
আমি অচেনা গাঁয়ে সেই কিশোরী মেয়ে
এসেছি তোমার স্মরণে,
যদি কোন ভুল হয় ক্ষমা করে দিও
তোমার আদরে!
আমি যুক্ত হয়েছি তোমার জীবনে
জীবন মৃত্যু পর্যন্ত।
স্বামী,,
ওগো তোমায় নিয়েছি ঝরিয়ে
জীবনের পাড়ায় পাড়ায়,
তুমি সম্মান করিও সাংসারিক নিয়ম,
ভক্তি করিও সকল গুরুজন,
তুমি থাকবে সবার আদরি হয়ে….
তুমিও সম্মান পাবে প্রতিটা অক্ষরে অক্ষরে!

সঞ্জয় মালাকার//

মোট পড়েছেনঃ ৮০৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

    1. হুম ঠিকই বলেছেন ভাই সম্পর্কের শেষ নেই
      সম্পর্ক দীর্গজীবি যুগের পর যুগ চলতেইথাকে।
      ধন্যবাদ তৌহিদ ভাই ভালো থাকুন সম্পর্কের বন্ধনে শুভ কমনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?