
সবুজে সবুজাভা
নীলিমায় নীলাম্বরী
রুপে অতুলনীয়
হৃদয় জুড়ানো আনন।
আমি মজি প্রেমালাপে
সঙ্গী তুমি আপন মনে
কানন আসিল ফুল
তুমি রচিলে ভালোবাসার ফুল।
ঝুম ঝুম বৃষ্টির ছন্দ
তোমার মুখের কথায় আনন্দ
শীতে লেপের আসক্ত
একই চাদরে ভালোবাসার সঙ্গ।
বৃষ্টির দানা গায়ে হানা
উতলা মন উতলা তুমি
লাজুক হাসি তোমায় ভালোবাসি
মন মাতানো উজাড় ঋতি।
মোট পড়েছেনঃ ৭৮৫জনআজ পড়েছেনঃ ০জন


১৪টি মন্তব্য
চমৎকার রোমান্টিক ছোঁয়া কবি দা
ধন্যবাদ লিটন ভাই।
ভাই কী বলব এক কথায় মুগ্ধ।
রোমান্টিক পদ্য চালু থাকুক।
আপনার মুগ্ধতায় আমার আনন্দ, আপনার ভালোলাগায় আমার ছন্দ।
সুন্দর অনুভবের ছোঁয়া কবিতা জুড়ে।
অতুলণীয় উপলব্ধির ব্যক্ততা।
অশেষ মুগ্ধতা রেখে গেলাম পাতায়।
আপনার মুগ্ধতায় আমার ভালোলাগা ভাই।
একান্ত অনুভূতির মোড়কে প্রেমের কবিতা। ভালোই লেগেছে ভাইয়া। অফুরন্ত শুভকামনা রইলো
আপনারা সবাই লিখুন পড়া ইচ্ছে জাগএ দিদিভাই।
জগৎময় খরাকালে এমন ঝুমঝুম বৃষ্টি আর লেপ কাঁথাময় রোমান্টিকতায় ডুবু ডুবু কবিতা তো সব খরা ভুলিয়ে দিতে সরেস…..
ভালো থাকুক ভালবাসারা…..
আলহামদুল্লাহ, চলে আসুন সোনেলার পাতায় লিখুন আপনাদের লিখার অপেক্ষায় থাকি হাজারো ব্যস্ততার মাঝেও আপু।
তরজমা না করে দিলে তো কিছু মালুম করতে পারতেছি না!!
কি যে কন, কবি সাব। আপনাদের ভালোবাসায় আছি। শুভ সকাল।
ভালোবাসার মায়ায় জড়ানো অসাধারণ সৃজন।
অসাধারণ মন্তব্যে আপ্লূত আপু। শুভ ব্লগিং