মূল লেখায় যান

শুভেচ্ছা তোমায়-বাংলাদেশ

জাকিয়া জেসমিন যূথীকবিতা২৫টি মন্তব্য

ভুলি নাই তাদের আত্মত্যাগ
যারা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে দিয়ে গেছে তাজা প্রাণ
হারিয়েছে সম্ভ্রম, মান সম্মান, অস্তিত্ব ও অনেক কিছুই!
কিছুই ভুলি নাই,
কিছুই ভুলে থাকি না সারাটি বছর।

তবু একদিন,…
তবু শুধু একদিন…
ষোল’ই ডিসেম্বরে একত্রিশ’বার তোপধ্বনি’তে
জানাই মা, তোমায় বিনম্র শ্রদ্ধা।

বর্তমানের বেঁচে থাকা
দেশে বিদেশে তোমার সব সন্তান ও উত্তরাধিকারীরা
এক হয়ে উঠি এই বিশেষ দিনে,
সেই বিজয় স্মরণে গর্জে উঠি বার বার,
আর জেগে উঠি দেশপ্রেমের নতুন প্রত্যয়ে।
———————————————

জাকিয়া জেসমিন (যূথী)
রাত ২টা, ১৬।১২।২০১৩ইং, ঢাকা।

———————————————————————————————————-

.* বিজয় দিবস উপলক্ষে ফিচার ফটোর ডিজাইনটি করেছে আমার MAX Learn IT Institute এর ছাত্রী নুসরাত জাহান আজমী

*নিচের ডিজাইন দুটো করেছে, আমার স্টুডেন্ট রুমন আশরাফ

 

মোট পড়েছেনঃ ৯৯৮জনআজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. তবু একদিন,…
    তবু শুধু একদিন…
    ষোল’ই ডিসেম্বরে একত্রিশ’বার তোপধ্বনি’তে
    জানাই মা, তোমায় বিনম্র শ্রদ্ধা।
    চমৎকার উপস্থাপন

    বিজয়ের শুভেচ্ছা

    1. হাহাহা… দারুন সুন্দর অনুপ্রেরণামুলক মন্তব্য আপনার, প্রিয় ভাইজান।

      বর্তমানে ইকরাম ভাইয়ের ফেসবুক ওয়াল থেকে শুরু করে সোনেলার সব ব্যানারে আমার করা ডিজাইন লাগানো হয়েছে।
      কেমন করেছি, বলুন তো?
      আমার স্টুডেন্ট রা নতুন হিসেবে আসলেই অনেক তুখোড়। আমি ধন্য ওনাদেরকে পেয়ে।

  2. ভুলি নাই তাদের আত্মত্যাগ
    যারা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে দিয়ে গেছে তাজা প্রাণ
    হারিয়েছে সম্ভ্রম, মান সম্মান, অস্তিত্ব ও অনেক কিছুই!
    কিছুই ভুলি নাই,
    অনেকেই থাকে ভুলে
    প্রজন্ম আজ তৈরী
    মুখোশ দেবে খুলে
    ধন্যবাদ , বিজয়ী শুভেচ্ছা

  3. বর্তমানের বেঁচে থাকা
    দেশে বিদেশে তোমার সব সন্তান ও উত্তরাধিকারীরা
    এক হয়ে উঠি এই বিশেষ দিনে,
    সেই বিজয় স্মরণে গর্জে উঠি বার বার,
    আর জেগে উঠি দেশপ্রেমের নতুন প্রত্যয়ে।

    ……………বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন আপু

  4. মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের মানুষের আত্মত্যাগ ভোলার নয়। তবে শুধুমাত্র একটি দিনে আমরা তাদের সম্মান জানাই এটা আমার কাছে দৃষ্টিকটু লাগে। মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ।আমাদের প্রজন্মের সকলেই তাদের যথাযথ সম্মান দেওয়া উচিত। কাভার ফটো এবং আপনার ছাত্র-ছাত্রীদের তৈরি করা ছবি অনেক সুন্দর হয়েছে। শুভকামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।