মূল লেখায় যান

শীত আসছে

রেহানা বীথিএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

এই যে হিম অনুভব
পায়ের পাতা, আঙুলের ডগা
ছুঁয়েছে ভোরের প্রথম শিশির
শীত আসছে……..
এই যে মৃদু কেঁপে যাওয়া
সময় পেরোনো মুগ্ধ স্মৃতি
ক্ষেতজুড়ে সফেদ বকের সারি
শীত আসছে……..
এই যে হঠাৎ সুনসান
লজ্জাবতী বিকেল চলে যায়
সন্ধ্যা নামে চোখ ফেরানোর আগেই
শীত আসছে………

মোট পড়েছেনঃ ৭৭৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

  1. আঙুলের ডগা ছুঁয়েছে ভোরের প্রথম শিশির! শীত আসছে……. আঙুলের ডগা ফাটার সময় ও আসছে হা হা হা।
    ছোট্ট লেখায় অনুভবের গভীর মুগ্ধতা।
    শীতের আগমনী আবাহনি উপলব্ধি।

  2. শীত আসছে সিলিং ফ্যানের শব্দ দূষণ দূর করে
    নিঃশ্চুপ নিরব সুনসান রাত নিয়ে।এ আমার অনেক কাঙ্ক্ষিত প্রত্যাশিত রাত। প্রচণ্ড শীতের স্তব্ধ গাঢ় অন্ধকার আমার ভীষণ প্রিয়।আহ্ আহা!

    অসাধারণ উপস্থাপন

  3. আসছে পিঠে খাওয়ার ধুম-

    বরফের চাদরে ঢাকা চার পাঁচ মাসের লম্বা শীতেও, এই বাংলার শীত অনেক মিস করতাম।
    তাও আবার শুধু পিঠা খাওয়ার জন্য।

    কনকনে শুভেচ্ছা রইলো

  4. এই যে হঠাৎ সুনসান
    লজ্জাবতী বিকেল চলে যায়
    সন্ধ্যা নামে চোখ ফেরানোর আগেই
    শীত আসছে………

    শীত এসে গেছে! রাত শেষে ছেড়া খেতা গতরে দিতে হচ্ছে। শীত এসে গেছে, দিদি।

  5. আপু শীতকাল আমার খুব অপছন্দের একটা ঋতু। বাংলার আপামর দরিদ্র জনগোষ্ঠীর সাথে একাত্মতা পোষণ করে কখনো কখনো চরম শীতের রাতে নিজের সুয়েটার বা জ্যাকেট টা খুলে দিয়ে চলে আসি পথের পাশে পড়ে থাকা বৃদ্ধ চাচার গায়ে।

    আপনার শীতের আগমনী বার্তা খুব সুন্দর লিখেছেন।

    1. পথের পাশে যারা পড়ে থাকে, তারা শুধু শীতে নয়, গরমকালেও কষ্টেে থাকে। আর বর্ষাকালেও তাদের কষ্ট সীমাহীন। অনুভব করি তাদের কথা হৃদয় দিয়ে।
      ভালো লাগলো আপনার মন্তব্য, ভালো থাকবেন ভাই।

  6. দিদি আপনার সুন্দর লেখা পড়তে পড়তে শীতঅনুভব করছি।
    শীত আসছে……..
    এই যে হঠাৎ সুনসান
    লজ্জাবতী বিকেল চলে যায়
    সন্ধ্যা নামে চোখ ফেরানোর আগেই
    শীত আসছে………

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?