
শিউলি তুমিই ক্ষনিকে আসো, যাও ক্ষনিকেই
রেখে যাও অফুরন্ত সৃতি, ভালোবাসার উপঢৌকন
সবুজ পাতার মাঝে, সাদার উপর জ্বলন্ত হলুদাবর্ণেই
ছেঁইয়ে রাখ মানুষের মন, প্রকৃতির লালাভা টোকেন।
অল্প ক্ষনিক হলেও জাগিয়ে যায় মননে
মোহিত মোহন স্ফুর্তি মানবাকাশে
জাগরিত, ক্ষনে ক্ষন্ মনে মনে, জনে জন,
অফুরন্ত হৃদয় হরিয়া জেগে থাকে, দুর্বার আকাশে।
সকাল হয়, তোমার পানে যায়,
না পেড়ে কুড়িয়ে নেয়, জনে জনে
অভিবাদনের মাল্য তোমারই কল্যাণে পায়
হাতধরে যায় এগিয়ে প্রফুল্লবদনে।
মোট পড়েছেনঃ ১৩৬৬জনআজ পড়েছেনঃ ০জন


১৮টি মন্তব্য
কবি দা শিউলির মতো লেখেছেন সেজন্য শিউলি ফুলের শুভেচ্ছা রইল
শারদীয় শুভেচ্ছা বাউল কবি।
শিউলিরা খুব সামান্য সময়ের জন্য আসলেও
আমাদের বিমোহিত করে বিপুল ভাবে।
ক্ষনিক হলেও রেখে যায় সৃতি।
জীবন ক্ষণজন্মা হলেও যে পৃথিবীতে নিজের অস্তিত্ব দীর্ঘস্থায়ী করা যায় – ফুলকে দেখেই সেটা বোঝা সহজ হয়ে যায়। সুন্দর সাবলীল উপস্থাপন।
আপনার মন্তবে অনুপ্রাণিত হলাম ভাই।
বাহ্ কবিকে শিউলী ফুলের শুভেচ্ছা।
আপনার প্রতি রইল অজস্র শুভেচ্ছা মমি ভাই,
এ কি করলেন ভাই!
ভরিয়ে দিলেন নিশি সম এ হৃদয় শিউলির কলরোলে!
সকাল হলেই যা হবে শেষ, আজীবন থেকে যাবে তবু তার রেশ।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
আপনাদের লিখায় অনুপ্রাণিত হই ভাই,
শিউলির মতো আমরা মানুষও ক্ষণজন্মা। শুধু শিউলি মত সুবাস ছড়িয়ে দিতে পারিনা। চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
আপনার লিখার উপজিব্য এই লেখা আপু।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ক্ষণস্থায়ী জীবনে শিউলির রঙ, রূপ, গন্ধ সবাইকেই বিমোহিত করে। চমৎকার শিউলি বন্দনা। শুভ বিজয়ার শুভেচ্ছা ও প্রীতি
আপনার প্রতিও বিজয়ার শুভেচ্ছা
মানুষের জীবন , শিউলি আমরা সবাই পৃথিবীতে ক্ষণিকের অতিথি মাত্র।
সত্য বলেছেন ভাইয়া।
ধন্যবাদ ভাই।