মূল লেখায় যান

শহরে অসম প্রেম

মুহম্মদ মাসুদকবিতা১১টি মন্তব্য

 

তোমার শহরে আমি
অবহেলিত ধূলো।
আমার শহরে তুমি
আঁধারের আলো।

তোমার রঙিলা শহর
বৃষ্টিস্নাত সন্ধ্যা বিলাস।
আমার পরিত্যক্ত নগরীতে
শুধুই দীর্ঘকাল দীর্ঘশ্বাস।

আমার দেহ ভিটে
পরিত্যাক্ত, জনমানব শুন্য।
তোমার অখণ্ডিত যৌবন
পতিতালয়, কোলাহলে পূর্ণ।

ভালোবেসে আগলে রাখতে
কজনই বা পারে।
পরিচিত কন্ঠস্বর ভুলে গেলেই
অনুভুতিরা কেঁদেই হারে।

ডায়েরির বয়স পাতা
কেবলই সাদা শূন্যতা।
ভালো থেকো নিজের মতো
নিয়ে অসৎ পূর্ণতা।

ছবিঃ সংগৃহীত

মোট পড়েছেনঃ ১২৪৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১১টি মন্তব্য

  1. “ডায়েরির বয়স পাতা
    কেবলই সাদা শূন্যতা।
    ভালো থেকো নিজের মতো
    নিয়ে অসৎ পূর্ণতা।“

    ভালো লাগলো কবিতা
    ভালো থেকো নিজের মতো
    নিয়ে সৎ পূর্ণতা। শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?