মূল লেখায় যান

যুগল-২

সাবিনা ইয়াসমিনগল্প৩৬টি মন্তব্য

– তোমার হাতগুলো ভীষন শীতল !

– প্রেম নেই বলতে চাও ?

– ওটা আবার কখন বললাম ! শিহরন নেই, তাই বললাম।

– ঐ একই কথা ।

তরুর মেজাজ এবার খারাপ হতে শুরু করেছে। তমালটা যেন দিন দিন কেমন হয়ে গেছে। সব কথা নেগেটিভ ভাবে নেয়। শুরু থেকেই লক্ষ্য করেছে, তমাল অন্য আর সব ছেলেদের মতো না। একটু অন্যমনষ্ক, কিছুটা আত্মভোলা। প্রথম প্রথম তরু এগুলো পাত্তা দিত না। ভাবতো পরে ঠিক হয়ে যাবে। কিন্তু যতই দিন যাচ্ছে, তমাল নিজেকে পরিবর্তন করাতো দূরের কথা, আরও গুটিয়ে যাচ্ছে। এক টি-শার্ট পড়েই দিনের পর দিন পার করে দেয়। কথা-হাসি সব মাপা-মাপা। এমনকি তরু যদি ঝগড়া করে ,সে এখন আর রাগ করে না। দূরে গিয়ে চুপচাপ পড়ে থাকে। তরুর ভালো লাগেনা।

– তমাল, তোমার কি হয়েছে বলতো ?

– কি হবে ? কিছুই হয়নি। হঠাৎ এমন প্রশ্ন কেন করছো ?

– এমনি। আমার মনে হচ্ছে তুমি অন্যরকম হয়ে গেছো। যে তমালকে আমি ভালোবেসেছিলাম, তুমি সে নও।

– কি বলছো তরু ? আমার মাঝে বা আমার ভালোবাসায় তুমি কোন পরিবর্তন পাচ্ছো ? বলো প্লিজ..

– অনেক চেঞ্জ হয়ে গেছো। তোমার পোশাকে, কথায়, আদরে-আহ্বানে সব কিছুতেই তোমায় অন্যমনষ্ক লাগে। মনে হয় তুমি আমার পাশে থেকেও নেই।

– জানু, এটা তোমার ভুল ধারনা। একজন মানুষ যখন অন্যজনের মাঝে নিজেকে হারিয়ে ফেলে, তখন তার মাঝে নিজের অস্তিত্ব বলে আর কিছু থাকেনা। আমি তোমাতেই বিলিন হয়েছি। তুমি তা বোঝনা ?

– ভালোবাসো এটা বুঝি। ভালোবাসার প্রকাশ কেন করোনা ? অপ্রকাশিত ভালোবাসার অস্তিত্ব থাকেনা, তা জানো না ?

– জানি। প্রকাশটাও খুব করতে ইচ্ছে করে। কিন্তু ভয়ে করিনা।

– ভয় ! কিসের ভয় !!

– মনে নেই ? তুমি বলেছিলে পরিবেশ, পরিস্থিতি যেমনই হোক, কখনো যেন নিজেকে না বদলাই। তোমার প্রতি আমার ভালোবাসা আমায় সর্বদা বদলে দিতে চায় জানু। তাই নিজের আবেগ উপলব্ধি সব শক্ত করে লুকিয়ে রাখি। বদলে গেলে যে তোমায় হারাবো।

– জাদু, আমি তোমায় বদলাতে দিবনা। এখন আবেগ উপলব্ধি বাদ দিয়ে আমায় একটু শক্ত করে বুকের মাঝে ধরে রাখো। ভয় পাচ্ছি, তোমার প্রেমের উষ্ণতায় হয়তো নিজেই বদলে যাবো…

– সমাপ্ত –

যুগল–১

মোট পড়েছেনঃ ১৩৭১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৬টি মন্তব্য

  1. প্রথম…….!
    স্বকিয়তা হারালে আর থাকে কি?
    ভালোবাসায় ভয়টাই চির অ-মলিন।
    ভালোবাসার মানুষটা বদলে গেলে বড্ড বুকে বাজে। বেঁচে থাকুক ভালোবাসা আপন স্বকিয়তায়।
    ভালোবাসায় ভালো থেকো সবসময়❤❤❤

    1. স্বকীয়তা হারালে আসলেই আর কিছু থাকেনা। যা দেখে ভালোবাসার উৎপত্তি তাই যদি হারিয়ে যায়, তাহলে ভালোবাসা থাকে কি করে ! ভালোবাসা প্রাপ্তির আনন্দের চেয়ে বদলে যাওয়াটা বেশি কষ্টদায়ক। বদলে যেতে হয় না, বদল অনেক সময়েই ঝড়-বাদলের রুপে আবির্ভূত হয়….

      নতুন লেখা দেও, আর কত ব্যাস্ত থাকবে ?

  2. অনেক সুন্দর একটি ভালোবাসার গল্প পড়লাম। কথোপকথন দিয়ে এমন ধরনের লেখা আমার খুবই পছন্দের হলেও শব্দের স্বল্পতার কারণে আমার আর লেখা হয়না।
    কেবল মাত্র কল্পনায় এমন গল্প লেখা অত্যন্ত কঠিন।
    এমন গল্প আরো চাই।
    শুভ কামনা।

  3. তমাল আর তরু নাম দুটি কিন্তু দারুন! সে যে ২৭ এপ্রিল প্রথম পর্ব দিলেন আর আজ দ্বিতীয় পর্ব। এতদিন পরে দিলে হবে? তাড়াতাড়ি পরের পর্ব দিন। সুন্দর রোমান্টিক কথোপকথনে ভালোবাসাবাসির এমন লেখা আমার খুব পছন্দের।

    ভালবাসারা বেঁচে থাক যুগ যুগান্তর।

  4. বদলে যাও, বদলে দেও!!
    বদলে বদল হোক
    বদল হোক ক্ষণিক থেকে অনন্তে।
    টিকে থাকুক নূতনের বদল।
    তবুও বদলে দিয়ে বদলে যাও।

    সিরিজ চলুক, খেই যেন না হারায়।

    1. ভ তে ভালোবাসা,
      ভ তেই ভয়। একটার সাথে আরেকটা থাকেই। ভয়কে জয় করা বেশ কঠিন। তাই হয়তো ভালোবাসা ভয়কে মেনে নেয়।

      মমি ভাই, লেখা নিয়ে আসুন তাড়াতাড়ি। পড়ালেখা সব ভুলে যাচ্ছি। ☹

  5. বাহ! ভালবাসায় বিলীন! স্বকীয় অস্তিত্ব পর্যন্ত নেই। কিছুটা আধ্যাত্মিক পর্যায়ে চলে গেছে। তবে শেষটুকু বড্ড মধুর, বড় উষ্ণতায় ভরপুর। আসলে ভালবাসা নিজেই একটা প্রচন্ড রকম বদল। পরিবর্তন। তাই, ভালবাসলে মানুষ বদলায়।

    1. প্রেম-ভালোবাসা ব্যাপারটাই আমার কাছে অলৌকিক মনে হয়। আর যেখানে অলৌকিকতা থাকবে সেখানে আধ্যাত্মিক উপকরন কিছুতো আসবেই।
      মধুমাসে ভালোবাসার গল্পে একটু মধু মিশিয়ে দিলাম। 😜

      হ্যা, ভালোবাসলে মানুষ বদলে যায়। চাওয়া-পাওয়া, পাওয়া-না পাওয়ার অব্যাক্ত অনুভবে জড়িয়ে থাকার মাঝে খুঁজে নেয় ভালোবাসার নাগরদোলা।

      শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?