মূল লেখায় যান

ওরা কি হারিয়ে যাবে

হালিমা আক্তারএকান্ত অনুভূতি৮টি মন্তব্য

ওরা সারাদিন আশেপাশে ঘুরে। কাছে আসতে চায়। একটু আদর ভালোবাসার বড় কাঙ্গাল। আমার কাছে তখন এক চিমটি সময় থাকে না হাতে। আমার ব্যস্ততা ওদের দুরে সরিয়ে রাখে। কাজের ফাঁকে বলা হয় না ডেকে। এখন না অবসর সময় তোরা আসিস। হবে জম্পেশ গল্প আডডা। সারাদিন পর যখন অবসর মেলে। তখন কাছে ডাকি ওদের। রাতের নিরবতা নেমে আসে প্রকৃতির কোলে। আকাশের বুকে জমে উঠে চাঁদ তারার সভা। তখন আমি ও ক্লান্ত দেহটা এলিয়ে অপেক্ষা করি। শব্দের বুননে যদি দু একটা ফোড় দেয়া যায়। ঘুম পরীরা ওদের চোখে চুম্বন এঁকে দিয়েছে। অনেকটা অভিমান নিয়ে ঘুমিয়ে পড়া শব্দেরা আর উঠে না জেগে। যত্নের অভাবে শুষ্ক চারা গাছের মতো ওদের সতেজতা হারিয়ে যেতে থাকে। একদিন হয়তো এভাবেই হারিয়ে যাব।খাতার পাতা গুলো কালির আঁচড় বিহীন পড়ে রবে।

মোট পড়েছেনঃ ৬৭৮জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. বস্তুতঃ আমরা কেউ কারো নয় আবার আমরা সবাই সবার।আসলে আমরা তো মহাকালের গহ্বরে থাকা মহাকাব্যর এক একটি অংশ মাত্র।একদিন প্রত্যেক কিছুই বিলীন হয়ে যাবে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।