মূল লেখায় যান

মৃত্যুপোকা

মোঃ মিজানুর রহমান সুমনকবিতা২৮টি মন্তব্য

তোমার চেহারাটা একটু করে দেখলেই আমার রক্তসঞ্চালন বেড়ে যায়,
যেগে উঠে সারা শরীরের সব ক’টা পোকা

যে পোকারা ধীরে ধীরে খেয়ে নিচ্ছে আমার বাকিটা জীবন,
হত্যা করছে আমাকে,
আমার বেঁচে থাকার স্বপ্ন টাকে
মৃত্যু কোলে ঠেলে দিচ্ছে প্রত্যেকটা প্রাণীকে

ওরা জেগে উঠে,
হিংসে করে আমাদের প্রেম

কিছু সময় নিস্তব্ধ হয়ে যায়,
ভোর রাতের মত
কোন গভীর গ্রামের নিশ্চুপ কোন ভোরের মত

অথবা মধ্যরাত
গ্রামের বুড়ো,অতি বুড়ো লোকটি তখন
তার তামাক খাওয়া গলার শুকনো কাঁশি শেষ করে
তার অতি আদরের বুড়িকে বিশ্রি এক আওয়াজ থেকে মুক্তি দিয়ে,অথবা হাজার বছরের ভালোবাসার কোন এক অজুহাতের কারাদন্ড থেকে মুক্তি দিয়ে ঘুমিয়ে পড়েছে

ঠিক এরকম কোন নিশ্চুপ রাত
যে রাতের প্রহরী, ঝিঁ ঝিঁ পোকারাও ঘুমিয়ে

পোকারা আবারো কামড়াতে শুরু করলো
চিবুতে শুরু করলো জীবন
একটু পরেই গিলে নিবে
আমাকে,তোমাকে অথবা তাহাকে……..

নিস্তব্ধ নিঝুম রাত,
মাঝে মাঝে শুধু কয়েকটা ঝিঁ ঝিঁ পোকার আওয়াজ

আমরা একে অপরের আরো কাছে
অথবা গভীরে
একটু ভালোবাসা বিনিময়……

হিংসুটে পোকারা….

মৃত্যু পোকারা তখন ক্ষুধার্ত
খাবার না দিলে তখন কলজে কামড়িয়ে খাবে
অথবা আমার লাশ
যে লাশ বয়ে বেরাচ্ছি ২৬ টা বছর
ঘুরে বেড়াচ্ছি এদিক থেকে ওদিক অথবা সেদিক।

ওদের খাবার খুঁজছেন?
প্রেম! প্রেম টাই তাদের খাবার।

মোট পড়েছেনঃ ৯৮৮জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. পোকারা আবারো কামড়াতে শুরু করলো
    চিবুতে শুরু করলো জীবন
    একটু পরেই গিলে নিবে
    আমাকে,তোমাকে অথবা তাহাকে……..

    চমৎকার লিখেছেন মৃত্যুপোকা। সত্যিই অসাধারণ

    1. দাদা, আমি কখনো কারো লেখা কপি করে নিজের নামে চালিয়ে দিনা…

      এটা আমার লেখা, ২০১৮ সালে রাত ২ টার দিকে একটা ভালোবাসার মানুষের সাথে কথা বলেছিলাম এভাবে।
      সকালে মেয়েটা আমার মেসেজ গুলোকে একসাত করে আমাকে দিয়েছে। পরে দেখলাম সেটা কবিতা হয়ে গেছে…

      1. বাঁশ দিছো নাকি সুযোগ মতো প্রেমের কথাটা প্রকাশ করে গেছো। তবে ভাই যাই করো খাওন কিন্তু মিস নাই। এবার ঢাকায় আসতে সোনেলার মেম্বারদের জন্য খাওন ব্যবস্থা করেই আইসো…আর হ্যাঁ সাথে মেসেঞ্জারের উল্টোপাশের মানুষটারে ও আমাদের সাথে পরিচয় করিয়ে দিও😄😄

  2. পোকারা আবারো কামড়াতে শুরু করলো
    চিবুতে শুরু করলো জীবন
    একটু পরেই গিলে নিবে
    আমাকে,তোমাকে অথবা তাহাকে……..

    বাহ্ বাহ্
    হাঁড় কাঁপানো রোমান্টিক শিহরণ____

    বেশ ভালো লাগলো।

    1. ওর সাথে আমার বেশির ভাগ কথা এরকম ই হত আপু, পরদিন সে আমার কথা গুলোকে একসাথ করে দিত আমাকে। ওর সাথে কথা বলা বেশির ভাগ মেসেজ ই কবিতার রুপ নিয়েছে

  3. “পোকারা আবারো কামড়াতে শুরু করলো
    চিবুতে শুরু করলো জীবন
    একটু পরেই গিলে নিবে
    আমাকে,তোমাকে অথবা তাহাকে…….”

    ……….ওরাই চিবিয়ে খেয়ে নিচ্ছে আমাদের জীবন, এটা আমাদের নিয়তি। প্রস্তুত থাকতে হবে সব সময়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।