মূল লেখায় যান

মায়া বন্দরে কয়েক প্রহর-৬

নবকুমার দাসকবিতা১৫টি মন্তব্য

মায়া বন্দরে কয়েক প্রহর-৬

 

নবকুমার দাস

 

মায়াবন্দরে বাশিঁ বাজে, সুর চুঁয়ে পড়ে পরিব্যাপ্ত চরাচরে,

আবারো গোষ্ঠজীবন, নবনী সুধা, শ্রীমতী রাধিকা ঘরেঘরে,

হ্লাদিনী প্রফুল্লতা চৌদিকে বহমান এই জগৎ সংসারে প্রেমে

তবুও শোকগাথা,বিষাদের বীজ শিমুলের মত আসে নেমে

মহাজাগতিক ধূলাখেলা,প্রলয় পতনের পর সৃষ্টি আবার আবার,

অতিসাধারণ মানব জনম তবুও কাপ্তানি করে সওয়ারি ছয় মল্লার ।

 

মায়ঞ্জন ঘন সুধা দৃষ্টিতে চেয়ে থাকি ভেলকি আলোছায়ায়

বাশিঁ বাজে,সুর চুঁয়ে পড়ে মহালোকে নিষ্কাম  মায়ায়

কান পেতে শুনি,ভেসে যাই নক্ষত্রলোকে , আকাশগঙ্গায় ।।

মোট পড়েছেনঃ ৭৫৭জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. দাদা আজকের পর্বটা এখন পর্যন্ত বেষ্ট । অনেক অনেক সুন্দর হয়েছে। শোকগাঁথা, বিষাদের বীজ শিমুলের মত নেমে আসে- অসাধারণ লাগলো । নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন

  2. আপনার লেখা বরাবরই ভালো লাগে দাদা। কিন্তু আফসোস আপনার মুল্যবান মন্তব্য থেকে অনেকেই বঞ্চিত হচ্ছেন। আশাকরি আশাহত করবেন না কাউকে।

    শুভকামনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।