মূল লেখায় যান

মায়া বন্দরে কয়েক প্রহর – ৩

নবকুমার দাসকবিতা৬টি মন্তব্য

মায়া বন্দরে কয়েক প্রহর – ৩ 

নবকুমার দাস

 

দুজনের দুটি পথ এসে মিশেগেছে  ছায়া সুশীতল বনপথে

দুজনের দুটি মন এসে মিশেগেছে বড় সুরম্য মায়ারথে।

 

মায়া বন্দরে দোলা দেয় ঢেউ, বায়ু বয়ে যায় আনমনে,

অবিন্যস্ত কেশরাশি,হাসিখুশি প্রাণ,মৃদুমন্দ সুর রিনরিনে,

মায়া বন্দরে আজ অনেক যাত্রী,অগনন ছায়া, নরনারী,

পথ গেছে এঁকেবেঁকে সুদুর দিগন্তে, সাগর সারসের ওড়াউড়ি ।

 

বহুপথ এসে মিশে গেছে নীরবে,পান্থজনের জনপথে।

গোধূলিবেলায় দুটি মন মিশে গেছে মায়াময় হৃৎপথে।

মোট পড়েছেনঃ ৬৬২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৬টি মন্তব্য

  1. মায়া বন্দরের প্রহরে আজ সুখ , আনন্দ ধরা দিয়েছে। দুজনের পথ একসাথেই মিলে মিশে থাকুক। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?