মূল লেখায় যান

মানুষ বনাম প্রকৃতি

ফজলে রাব্বী সোয়েবকবিতা৪টি মন্তব্য

প্রকৃতির নিস্তব্ধতা অনেক ভয়ঙ্কর কিছুর

আগমনের বার্তা দেয়।

হতে পারে সেটা প্রলয়ংকারী ঘূর্ণিঝড়

কিংবা অঝোর বৃষ্টি, যার রূপান্তর ঘটে বন্যায়।

একটা মানুষও কখনো কখনো

নিস্তব্ধ হয়ে যায় প্রকৃতির মত।

হৃদয়ে রক্তক্ষরণ হানা দেয়,

তীব্র আর্তনাদ করে ভেতরে ভেতরে,

দিনের পর দিন অযাচিত কষ্টগুলো

তাকে ধীরে ধীরে শেষ করে দিয়ে যায়।

অপলক চেয়ে থাকা আর

হার মেনে নেয়া ছাড়া তখন আর

তার করার কিছুই থাকে না।

 

প্রকৃতি ঘুরে দাঁড়ায়, বেঁচে ওঠে

কিন্তু মানুষ ঘুরে দাঁড়াতে পারে না,

বেঁচে ওঠে ঠিকই না বাচার মত করে।

দুটোর মাঝে পার্থক্য এখানেই।

মোট পড়েছেনঃ ৬৮২জনআজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

  1. প্রকৃতি ঘুরে দাঁড়ায়, বেঁচে ওঠে

    কিন্তু মানুষ ঘুরে দাঁড়াতে পারে না,

    বেঁচে ওঠে ঠিকই না বাচার মত করে।

    দুটোর মাঝে পার্থক্য এখানেই।……

    এই লাইনের পরে মন্তব্যের ভাষা খুঁজে পেলাম না।
    মনে ধরলো কবিতা।

  2. মানুষ ও প্রকৃতির অসাধারণ চিত্র। প্রকৃতির ঝড় দেখা যায়। প্রতিনিয়তই মানুষের ভেতরে যে ঝড় বয়ে যায় কেউ দেখতে পায়না। তাই হয়তো প্রকৃতির ঘুরে দাঁড়ালেও মানুষ ঘুরে দাঁড়াতে পারে না। শুভ কামনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।