মূল লেখায় যান

মানুষ কতটুকু নিলজ্জ/বেহায়া হলে!

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

 

মানুষ কতটুকু নিলজ্জ/বেহায়া হলে

মানুষ কতটুকনিলজ্জ হলে বেসামাল খুনি হয়ে সমাজে বেড়ায়!

মানুষ কতটুকু বেহায়া হলে ধর্ষক হয়েও বেড়িয়ে বেড়ায় নিলজ্জ হয়ে পাড়ায় পাড়ায়!

মানুষের কতটুকু অধিকারহরণ হলে, শাসক বুঝবে তাঁরা স্বৈরাচারী?

মানুষের কতরক্ত ঝরলে শাসক বুঝবে তাঁরা কুশাসক?

মানুষ কতমরলে শাসক বুঝবে তাঁরা হত্যাকারী?

মানুষ কতনিঃস্ব বেসামাল হয়ে রাস্তায় ঘুরলে বুঝবে,

মানুষের মাঝে কতকস্ট, বুঝবে হে শাসক?

মানুষ কতটুকু লজ্জাহীন হলে নিজের বুকে লেখে আমি রাজাকার?

অধিকার চাইতে গেলে লেখা লাগেনা আমি রাজাকার।

(কারণ রাজাকার শব্দ অনেক কিছুই বহন করে)

হয়তো, কবে কে বলবে, এসে আমিই মীরজাফর!!!

মোট পড়েছেনঃ ১৩৩৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. আমি মীরজাফর আর আমি রাজাকার বলার পেছনের কাহিনীটা কিন্তু একনয় ভাই,,,

    ছেলে-মেয়েরা কেন এই শব্দ ব্যবহার করেছে তা আপনি আমি সকলেই জানি। দেশের প্রতি ভালোবাসা, শাষক-শোষকের প্রতি ঘৃনা, রাষ্ট্রীয় অব্যবস্থাপনা,,আঈনের অপ্রয়োগ সর্বপরি নিজেদের ভবিষ্যত নিয়ে চরম উৎকন্ঠায় থাকা আজকের তরুন সমাজ এই কথা গুলো রুপক অর্থে ব্যবহার করেছে। পাক মানে পবিত্রতা বুঝালেও পাক মানে অনেক সময় পাকিদেরকেও বুঝায়। ক্ষেত্রবিশেষে বোঝা যায় কখন কোন শব্দের মানে কোনটা হবে ।

    1. হ্যাঁ সাবিনা আপু, এক নি। স্বীকার্য। আর নিচে আপনার যথার্থ মন্তব্য।

      এর জন্য আমাদের দেশের জঘন্য রাজনীতি দায়ী, কিন্তু একটি কথা আছে ছেলেকে কি আগুন নিয়ে খেলতে দেবেন??? না। তাই অধিকার চাইতে গিয়ে কি এমন লেখা যথার্থ!

  2. যদিও অনেকেই বলে ওরা ক্ষোভে লিখেছে তবে আমি এর পক্ষে নই!🤐ক্ষোভ থাকতেই পারে তাই বলে যারা দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার নামে মা-বোনদের মান-সম্মান নষ্ট করেছে ওদের নাম নিজ গায়ে লেখার পক্ষে কখনো দাঁড়ানো যায় না😨

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?