মূল লেখায় যান

মানবতার যুদ্ধ

নিতাই বাবুকবিতা২৩টি মন্তব্য

 

বিশ্ববাসী দেখেছে প্রথম বিশ্বযুদ্ধ,
দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ!
আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধ,
আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ!

যতসব যুদ্ধ হয়েছে বিশ্বে,
স্বার্থই ছিল শীর্ষে!
মরেছে মানুষ বুলেটের বিষে,
তাতে যুদ্ধবাজের কী যায় আসে?

কিন্তু মানবতার যুদ্ধ দেখেনি,
মানবতা পুনরুদ্ধার হয়নি!
অসহায় মানুষের হাসি ফোটেনি,
যুদ্ধে মানবতা মুক্তি পায়নি!

বেধেছিল ইরাক ইরান যুদ্ধ,
ফিলিস্তিন ইসরাইল যুদ্ধ!
আফগানিস্তান, লিবিয়া, সিরিয়ার যুদ্ধ,
মরেছিল শিশু, কিশোর, বৃদ্ধ।

রাশিয়ায় সংঘটিত হয়েছিল গৃহযুদ্ধ,
দ্বিতীয় কঙ্গো যুদ্ধ!
চলছে রোহিঙ্গা নিধনের যুদ্ধ,
বিশ্ব এখন মিয়ানমারের উপর ক্ষুব্ধ!

উপকূলে রোহিঙ্গাদের নির্মম আর্তনাদ,
বেঁচে থাকার স্বাদ!
এনিয়ে চলছে বিশ্ববাসীর প্রতিবাদ ,
কেউ জানাচ্ছে মিয়ানমারকে সাধুবাদ।

আবার শুরু হোক মানবতার যুদ্ধ,
যেখানে মানবতা রুদ্ধ!
বস্ত্রহীন শিশু কিশোর বৃদ্ধ,
চলবে ক্ষুধা নিবারণের যুদ্ধ!

শুরু হোক লড়াই গুলিবর্ষণ,
বন্ধ হোক গনধর্ষণ!
সেখানে চলুক প্রতিরোধ, বোমাবর্ষণ;
ধ্বংস হোক অত্যাচারীদের সিংহাসন!

নিশ্চিত হবে মানবতার জয়,
অত্যাচারীদের হবে পরাজয়!
মানবতার সৈনিকদের হবে বিজয়,
ক্ষমতা লোভীদের হবে ক্ষয়!

এবার হোক বিশ্বের শেষ যুদ্ধ,
বিশ্বশান্তি মানবতার যুদ্ধ!
অসহায় মনুষের বাঁচার যুদ্ধ,
মানবতার যুদ্ধ! মানবতার যুদ্ধ!

 

ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে

মোট পড়েছেনঃ ১১৩১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৩টি মন্তব্য

    1. মানবতার জয় হবে, তা কি কখনো দেখে যেতে পারবো? মনে হয় না! তাই মানবতার যুদ্ধ কামনা করছি।
      আপনার সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

  1. মানবতা বিলুপ্তি ঘটেছে যুদ্ধে, একে অপরের দমন প্রকৃয়ার মধ্যে। কবিতার প্রতিটি লাইন নাড়া দিয়ে গেলো মনে দাদা।

    সুন্দর লেখার জন্য ধন্যবাদ আপনার প্রাপ্য।

  2. যুদ্ধবাজরা মানবতার ধার ধারেনা। তারা দিতে চায় শক্তির মহড়া। আস্ত্রবিক্রি আর আধিপত্য বিস্তারের বিষয়টিতো আছে।
    ভাল বিষয় নির্বাচন করেছেন।
    ভাল থাবেন। শুভেচ্ছা!!

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?