মূল লেখায় যান

মাগো তোর কন্ঠে গাওয়া

আজাদ রহমানসঙ্গীত১৩টি মন্তব্য

মাগো তোর কন্ঠে  গাওয়া যে  গান সে  গান আমার  গাইতে ইচ্ছে করে,

ও মা তুই দে  বলে তোর গানের কথা নইলে আমি গাইবো কেমন করে।

তোর গান শুনে ভোরের আকাশ মিটিমিটি হাসে,

রাতের ও চাঁদ জেগে থাকে তোর গান শুনার আশে।

মায়ায় ভরা সে গান  আমার গাইতে ইচ্ছে করে।।

তোর গান শুনে মাঠের রাখাল বাঁশীতে সুর তুলে,

পাল উড়াইয়া নৌকার মাঝি চলছে নদীর কূলে।

দুঃখ ব্যথা যায় চলে সব তোর গান শোনার পরে ।।

মোট পড়েছেনঃ ১৩৩৮জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. আজকাল আমাদের মায়েরা গান গল্প কবিতা আর দিবসেই শোভীত। বাস্তবতা অন্য। অবহেলা, অবজ্ঞা এসবই পাওয়া।
    সবাই এমনি করে মায়েদের খেয়াল রাখুক।
    শুভ কামনা। শুভ সকাল।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।