মূল লেখায় যান

ভিজছে পাশাপাশি কয়েকটা অক্ষর

রেহানা বীথিএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

ভিজছে পাশাপাশি কয়েকটা অক্ষর
************************************
অসংখ্য পায়ের ছাপ
বহুদূর পর্যন্ত হেঁটে যেতে দেখে
একসময় ঘুমিয়ে পড়েছিলো দুপুরের চোখ।
তারপর কখন মেঘ এলো, কখন বৃষ্টিতে ধুয়ে গেলো সব
বুঝে ওঠার আগেই জোনাকিপোকা উড়তে লাগলো সন্ধ্যাবেলার।
দিপি দিপি আলো, মায়াময় কুহক
অচেনা শব্দগুচ্ছের তীব্র ফিসফিসানি
বয়ে নিয়ে এলো বহুদিনের জমে থাকা প্রেম।
উড়ে যায় খোলা রিক্সা আঁধার ভেদ করে।
আবার বৃষ্টি নামে।
ঝুম বৃষ্টি।
দেখি, ভিজছে
দেখি, ভিজে যাচ্ছে
পাশাপাশি কয়েকটা অক্ষর।

মোট পড়েছেনঃ ৯২২জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. বুঝে ওঠার আগেই জোনাকিপোকা উড়তে লাগলো সন্ধ্যাবেলার।
    দিপি দিপি আলো, মায়াময় কুহক

    ছোটবেলায় গ্রামে গেলে দেখতাম জোনাকের ঝাঁক। চোখ বন্ধ করে সন্ধ্যাবেলার জোনাকির উড়ে বেড়ানো কল্পনা করলাম, আহা কি অপরূপ এই দৃশ্য । শুভ কামনা ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।