মূল লেখায় যান

ভালোবাসা চত্বর

নিরব সাগরকবিতা২১টি মন্তব্য

 কেউ একজন ভালবাসবে বলে নিজেকে সাজিয়ে রেখেছিলাম টিএসসি চত্বরে, শাহবাগের মোড়ে, পার্কের বেঞ্চে।

সবাই কেবলি  তাদের ভালোবাসার মানুষ এনে  উদরপূর্তি ভালোবেসে, পরিপৃপ্তির ঢেকুর ফেলে গেছে আমার সামনে।

কেউ একটু ভালবাসেনি আমাকে ভাবতে চায়নি আমাকে নিয়ে ।ভুলে গেছে সবকিছু প্রিয় মানুষ কাছে পেয়ে।

তোমাদের এই ভালোবাসা দেখে আমার বুঝি কষ্ট হয় না। আমার বুঝি কোন কিছু অনুভূত হয় না, আমার বুঝি খারাপ লাগে না। 

তোমাদের ভালবাসার এই বদন্যতা দেখে আমার প্রেমিক হওয়ার সাধ জাগে ।ভালোবাসার রঙে রাঙিয়ে তুলতে ভালো লাগে।

আমারি বুকে তোমরা কত সব ভালোবাসা চাষ করো অথচ আমার প্রেমের চারাই কোনদিন অঙ্কুরোদগম হয় না

মোট পড়েছেনঃ ৯৭৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. “আমারি বুকে তোমরা কত সব ভালোবাসা চাষ করো অথচ আমার প্রেমের চারাই কোনদিন অঙ্কুরোদগম হয় না “
    ব্যর্থ প্রেমের ইতি কথা আর কতকাল শুনবো
    আসুন সবাই এক হয়ে যাই মিলন মালা গাঁথব
    ভাল লাগলো। শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?