মূল লেখায় যান

ব্লগার মানে জাগ্রত বিবেক

চাটিগাঁ থেকে বাহারকবিতা১৮টি মন্তব্য

ব্লগার মানে জাগ্রত বিবেক

ব্লগ পাড়ার মানুষ আমি
ব্লগ ছেড়ে কোথায় যাই…
চেষ্টা অনেক করেছি বটে,
শান্তি যে কোথাও নাই ।
ঘুরে ফিরে দেখলাম
কত অজানা অচেনা গন্তব্যে,
মনটা যে বেজায় নারাজ
খুশি নই কারো মন্তব্যে ।
ঘরের ছেলে ঘরেই ফিরি
শান্তি নীড়ের হাওয়া,
ব্লগার মানে জাগ্রত বিবেক
তাই ব্লগেই আসা যাওয়া ।।

রচনাকাল: ২৪/০৬/২০১৩

মোট পড়েছেনঃ ৮২২জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. আপনার প্রতি ভালোবাসা রেখে ব্লগের প্রতিও ভালোবাসা রেখে গেলাম। ব্লগ ছাড়া আমারও জীবন চলে না। তবুও সময়তে থাকি, সময়তে থাকি না। আবার আসি, অন্যের লেখা পড়ে সময়তে কাঁদি, সময়তে হাসি। কারোর পোস্টে মন্তব্য লিখি। কারোর সুলেখিত লেখনী পড়ে শিখি।

    1. মেডিকেলে ভর্তি হওয়ার সাথে সাথে যেমন একজন মেডিকেল স্টুডেন্ট ডাক্তার হয়ে যান না তেমনি ব্লগে লিখলেই একজন ব্লগার জাগ্রত বিবেক নাও হতে পারেন এটা ঠিক আছে। কিন্তু একজন পূর্ণাঙ্গ সিনিয়র ব্লগার যদি জাগ্রত বিবেক না হয় তাহলে ব্লগিং করে লাভ কি! কালকে কাল, সাদাকে সাদা বলাটা, বিবেকের বিবেচনায় ন্যায়ের পক্ষে কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা এসবই তো জাগ্রত বিবেকের উদারহণ!
      আপনার বিবেচনা অকপটে মন্তব্য করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। শুভ ব্লগিং…..