মূল লেখায় যান

ব্যান্ডের সিগারেট

মুহম্মদ মাসুদরম্য৭টি মন্তব্য

 

অনেকদিন পর বিদেশ থেকে ছুটিতে এসেছে একজন গ্রাম প্রতিবেশী। কারো সাথে দেখা হলেই বিদেশী একটি সিগারেট হাতে ধরিয়ে দিচ্ছে। হঠাৎ লাল্টুর সাথে দেখা।

কি রে লাল্টু! কেমন আছিস?

আল্লায় ভালোই রাকচে।

তুই ক্যান আচোস?

হ, ভালোই আছি। ল, একটা সিগারেট ল।

নারে! আমি ব্যান্ড ছাড়া সিগারেট টানি না।

তা কোন ব্যান্ডের সিগারেট টানোস?

ঐ! ডারভি ব্যান্ড।

প্রতিবেশী ভাবলো হয়তো সিগারেটটি অনেক দামী। তাই সে ভাবলো সে নিজেও একটি সিগারেট টানবে।

লাল্টু! চল তইলে। দোকানে চল। আমিও একডা টানি।

দুজন দোকানের সামনে আসতেই ফটিকচাঁদ বলতে লাগলো, কি অবস্থা মৈনাক? কবে আসলি?

এইতো আইছি। কয়দিন আগে।

তা কি লাগবো বল?

ডারভি ব্যান্ডের সিগারেট দে।

কেন রে! তুই বিদেশে থাকোস। তুই খাবি বেনসন। আর তুই কিনা?

কেন রে, কি হলো?

আরে! এটা আমাদের দ্যাশের সবচেয়ে কম দামের সিগারেট। আর এইডা কোন ব্যান্ড অইলো। তোরে বলচে কে?

লাল্টু পাশেই দাঁড়িয়ে। মৈনাক…।

মোট পড়েছেনঃ ৮৩০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৭টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?