মূল লেখায় যান

বোধ

এরশাদ খানঅণুগল্প৮টি মন্তব্য
  • তোমার চোখেমুখে হাসি দেখলে ইচ্ছে করে,
    সারা শহর আমি আলোয় ভরিয়ে দিই।
    তোমার কান্না দেখলে ইচ্ছে করে,
    পুরো চট্টগ্রাম আমি গুড়িয়ে দিই।
    তোমার কথা শুনলে ইচ্ছে করে,
    কোকিলের গান থামিয়ে দিই।
    তোমার চোখ আমার চোখে পড়লে
    ইচ্ছে করে -আকাশে উড়াল দিই।
    আমরাও হই শঙ্খ-চিল।
    বিস্ময়ভরা চোখে দেখি সারা শহর,
    সমগ্র দুনিয়া, মানবজাতি।
    দেখিয়ে দিই শুধু একজনের সত্যিকারের
    ভালোবাসা কেমন করে জীবন বদলে দেয়।
    তখন,কেমন জীবন্ত মনে হয় নিজের হাত,চোখ!
    নিজেকে কিভাবে চিনতে পারি,আয়নায়,
    আমি একজন পুরুষ, পাগল।
    কিন্তু নারী, তোমাদের সে সব বোধ মুখে
    না বললে বুঝতে পার না!
    কবে ভিতরটা দেখবে,বলো?
মোট পড়েছেনঃ ৯০১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৮টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?