মূল লেখায় যান

বৃষ্টি বন্দনা

হালিমা আক্তারএকান্ত অনুভূতি১৩টি মন্তব্য

 

ছুটির দিন।
ঘুমটা বেশ আয়েশে হয়।
প্রতিদিনের মতো তাড়া থাকে না।
সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশ কালো হয়ে আছে।
আকাশের মুখ ভার তাতে আমার কি।

আজ তো ছুটি। অবশ্য ছুটির দিন না হলে আকাশের মুখ ভার দেখে খুব কষ্ট পেতাম। বৃষ্টি কাদা মাড়িয়ে অফিসে যাওয়া। বৃষ্টির দিনে আগুন ছোঁয়া রিকশা ভাড়া। ওসকল ভোগান্তি পোহাতে হবে না।

বৃষ্টির শব্দের সাথে কাব্যিকতার মিল আছে। সাহিত্যের পাতা ছুঁয়ে বৃষ্টি বিলাসী মন ভেসে যায়। বৃষ্টি মানেই যেন নির্মল কাব্য চর্চা। বৃষ্টি বিলাসী মন প্রিয়ার অপেক্ষায় গেয়ে ওঠে – ওগো বৃষ্টি তুমি চোখের পাতা ছুঁয়েও না। কখনো প্রিয়ার সান্নিধ্যে অবচেতন মন বলে যায়- অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর…।

বৃষ্টি বিলাসী মন আজ আর ভালো নেই। বৃষ্টি নিয়ে এসেছে রোদন চর্চা। অবিরাম বৃষ্টিতে বন্যায় ভেসে যাচ্ছে সুনামগঞ্জ ও সিলেট জেলা। সুনামগঞ্জ ও সিলেটে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বৃষ্টি রানীর অভিমান থামছে না। হু হু করে বাড়ছে পানি। পানির তোড়ে ভেসে যাচ্ছে রাস্তা ঘাট, ঘরবাড়ি। আশ্রয় হীন হয়ে পড়ছে মানুষ। চরম মানবিক বিপর্যয় ঘটছে সেখানে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা এলাকা। আজ সন্ধ্যায় ও বৃষ্টি হচ্ছিল।

মন যেন বলে ওঠে –
ওগো বৃষ্টি তুমি যাও চলে আজ
প্রিয়জন আজ আশ্রয় হীন হয়ে
ভাসে বানের জলে।
ভেসে যাওয়া ওই শিশুর মুখ খানি দেখে
তোমার অভিমান রাখো শিকেয় তুলে।

ছবি সংগ্রহ-নেট থেকে

মোট পড়েছেনঃ ৮১৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৩টি মন্তব্য

  1. বৃষ্টি এখন অনাসৃষ্টিতে পরিনত হয়েছে। নাগরিক জীবনের দুর্ভোগ আর বানভাসি মানুষের আর্তনাদে বৃষ্টি বিলাস আর হয়ে উঠে না। এখনকার সময়ে বৃষ্টি যেন শুধু বিলাসীদের তরে।

    আপনার লেখায় আমুল পরিবর্তন দেখে ভালো লাগছে। ভালো থাকুন, শুভ কামনা অবিরাম 🌹🌹

  2. এবারের বৃষ্টি নিয়ে এসেছে একরাশ রোদন-অনুসঙ্গ।
    কাব্যিকতা পালিয়েছে সুদূরে।
    সৃষ্টি কর্তার কাছে শুধুই প্রার্থনা, আশু মুক্তির।
    সঠিক সময়ের সঠিক অনুভুতি।

  3. বৃষ্টি মানেই আনন্দ
    বৃষ্টি মানেই যেন স্মৃতির সারি
    কিন্তু এ বৃষ্টি এনে দিয়েছে শুধু স্বজনের আহাজারি।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

  4. ছুটি থাকলে বৃষ্টির দিন ভালো লাগে।

    পরিমিতভাবে এক পশলা বৃষ্টিতে সমস্যা নেই, বর্তমানের অতিবৃষ্টি আর বন্যা কিছু এলাকার মানুষের জন্য অতি দুঃশ্চিন্তার কারন

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?