মূল লেখায় যান

বিজয়ের উল্লাসে

ইসমাইল জসীমকবিতা২৪টি মন্তব্য

আকাশের নীল তারাদের মেলা

মেঘের পানসিতে করে আজ খেলা

ভোরের রবি আর শিল্পীর ছবি

পূর্ণিমা চাঁদ মিলে আজ সবই

মনপ্রাণ খোলে হাসে।

ছোটদের দল খুশিতে টলোমল

ছেলেহারা মা’র চোখ ছলছল

গাছ পাতা লতা ভেঙে নীরবতা

অধীনতা ছেড়ে পেয়ে স্বাধীনতা

খুশির জোয়ারে ভাসে।

সাগরের পানে ঢেউ তোলে ঝড়

শত্রুর দল কাঁপে থরথর

মাঝিদের গান, পাখির কলতান

কৃষকের ধান, উড়ায় নিশান

বিজয়ের উল্লাসে।

মোট পড়েছেনঃ ১৬৮জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. কারো চোখে অশ্রু
    স্বজন হারানোর ব্যাথা
    কেউ খুশিতে আটখানা
    এই তো স্বাধীনতা

    চমৎকার লিখেছেন আপনি- ব্যাথা / কান্না / খুশি একই কবিতায়।

    বিজয়ের শুভেচ্ছা

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।