মূল লেখায় যান

বাউল—২

অরুণিমা মন্ডল দাসএকান্ত অনুভূতি৭টি মন্তব্য

শুকনো হাতে তানপুরা নিয়ে দাঁড়িয়ে ,
গরম দুধের উথলে ওঠা সুর
বাঁশবনের কঞ্চির ঝনঝনিতে মাথা নামিয়ে ,
মন কাঁদে গানের তালে তালে
হায় !ভালোবাসা কত দূর!
#
স্নানে ডোবা রমণীর দেহ
বেয়ে নামা এক ফোঁটা ঠান্ডা জল
বাউলের পেটের ক্ষিদে
অন্ন নয় ,বাউল গান ই
উদর পূর্তির শ্রেষ্ঠ স্থল!
#
গাইছি আপন মনে আমার বাউল গান
ওমা !কোথায় তুমি কানের দুলে
সাজাও উঠোন ভরা ধান
এপার ওপার বাংলা বাংলায় ডুবে মন
বাবুই পাখির বাসা ই শেখায়
“বাউল ” ই বড় ধন!
?
#

/অরুণিমা মন্ডল দাস
কলকাতা, পশ্চিমবঙ্গ
২২ জুন ২০১৬

মোট পড়েছেনঃ ৯০জনআজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য

  1. গাইছি আপন মনে আমার বাউল গান
    ওমা !কোথায় তুমি কানের দুলে
    সাজাও উঠোন ভরা ধান
    এপার ওপার বাংলা বাংলায় ডুবে মন
    বাবুই পাখির বাসা ই শেখায়
    “বাউল ” ই বড় ধন!—— ভাল লেগেছে দিদি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।