মূল লেখায় যান

বর্ষামৌসুম, প্রেম ও রিক্সাযাত্রী

সাদিক মোহাম্মদবিবিধ২টি মন্তব্য

রিক্সার হুড তুলে রেখে কী লাভ !
ভিজে ভিজে চুর হয়ে গ্যাছি

সদম্ভে ছেয়ে আছো জলডোবা আকাশের কোলে
মুদ্রিত পায়ে মাতাল নূপুর
মুখে দুষ্টু কিশোরী হাসি
আমি ডাকলাম- এই; থামবে তুমি ?
আরও ব্যাকুল ছুঁয়ে দিলে- চুল, গাল, চিবুক
বাহুবেষ্টিত বুক, উরুদেশ…
তোমার চোখে নোয়াবধূর কুমারীত্ব হারা পুলক
ঝরে পড়া বিষাদের লেশটুকুন নেই কোথাও

শহরের ব্যস্ত পথে
তিনচাকাওয়ালা হালকা যানগুলো
সত্যিই ঘরোয়া- বেশ বৃষ্টিবান্ধব

মোট পড়েছেনঃ ৬৩২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?