মূল লেখায় যান

বন্ধু হও বন্ধুর মতো

নিতাই বাবুকবিতা২৩টি মন্তব্য

 

সুসময়ের প্রিয় বন্ধু,

অসময়ে করে শত্রুতা!

স্বার্থ ফুরিয়ে গেলে,

ভুলে যায় বন্ধুত্বতা।

 

কতো ছিল আপনজন–

সামনে আগে পিছে।

সবাই হলো স্বার্থপর,

আসলে দুনিয়াটাই মিছে!

 

একসময় প্রাণের বন্ধু,

কতো আশ্বাস দেয়!

দুঃসময়ে সেই বন্ধু,

মুখ ফিরিয়ে নেয়!

 

বন্ধুর মতো বন্ধু

কয়জন আছে হায়!

সবাই বন্ধু বন্ধু–

মুখে বলে যায়!

 

বন্ধু শব্দের অর্থ

যদি হয় সখা,

তা-কি দিয়েছে কাউকে–

প্রিয়জন হয়ে দেখা?

 

সুহৃৎ, প্রণয়ী, হিতৈষী;

বন্ধু হয় স্বজন,

বাঁধতে কি কেউ পেরেছে–

এমন বন্ধুত্বের বাঁধন?

 

বন্ধু মানে একমন,

যাকে বলে প্রিয়জন!

বন্ধু, হইও না বন্দুক,

হইও মনের মতন!

 

ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে।

মোট পড়েছেনঃ ১২৫৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৩টি মন্তব্য

    1. নিজের এলাকায় আর নিজের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের মাঝে যারা আছে, তাঁদের চেয়ে বেশি প্রিয় এব ঘনিষ্ঠ আমার অনলাইনে পরিচিত বন্ধুরা। একমাত্র তাঁরা-ই আমার দুঃখসুখের খোঁজখবর নিয়ে থাকে দাদা। তাঁদের মধ্যে আপনিও কিন্তু একজন সম্মানিত ব্যক্তি।

  1. বন্ধু শব্দটাই এখন আর সেই ভারত্ব বহন করেনা। এর জন্য আমাদের সামাজিকতা, মানসিকতা দুটোই দায়ী। বন্ধুর মত বন্ধু খুঁজে পাওয়া মুশকিল।

    ভালো লিখেছেন দাদা।

    1. আমি নিজে কেমন! তা একটু অনুভব করতে পারলেই প্রিয় বন্ধুদের মনোভাব বুঝতে পারবো বলে আশা করি। আমি নিজেই তো কারোর বন্ধু হতে পাড়লাম না। তা হলে আমি পাবো কী করে?

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?