মূল লেখায় যান

বন্ধু তোমায় মনে পড়ে

মনির হোসেন মমিএকান্ত অনুভূতি, কবিতা, বিবিধ১৫টি মন্তব্য

বন্ধু তোমায় মনে পড়ে

সেই নেংটো কালের বন্ধু আমরা

আজ তুমি কোথায়

শান্তিতে ঘুমিয়ে আছো মাটির কবরে।

বন্ধু তোমায় মনে পড়ে

শৈশবে স্কুল পালানোর গল্প

কলেজে উঠে ভালবাসার খোজেঁ অল্প অল্প

পিছু নেয়া কোন এক রমণীর টানে।

বন্ধু তোমায় মনে পড়ে

সকালে পড়া হারাইন্নার পুকুরে তুমি আমি

সে ছিল একাগ্রচিত্ত্বে পাড়টিতে দাড়িয়ে কখন ফিরি

দু’জনের অপেক্ষায়,গভীর জলে ডুব দেয়া ।

বন্ধু তোমায় মনে পড়ে

সাতটি ঘনটা হারাইন্নার জলে ডুবে আমি হয়েছি পবিত্র

দ্বিতীয় জম্মে আমার হায়াৎ যেন হলো কয়েক’শ

তোমার মরন ব্যাধি যেন তোমাকে দিল ছুটি পরপারে।

বন্ধু তোমায় মনে পড়ে

ফেবুকে কিংবা অন লাইনে তুমি ছিলে সরবর

ঘর হতে পা বড়াতেই মনে হত এই বুঝি এলে তুমি

দুর দূরান্ত কত অজানা পথে ছুটে চলা সে সব এখন কেবলি স্মৃতি।

বন্ধু তোমায় মনে পড়ে

হয়তো একদিন তোমারি মতন চলে যাবো আমি

বিয়োগের তিন দিন খুব মনে রাখবে আত্ত্বীয়-অনাত্ত্বীয়

এর পর ভূলেও মনে রাখবে না, বলবে না কথা

ছিল এক নাম জাদা।

মোট পড়েছেনঃ ১৪০৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৫টি মন্তব্য

  1. আপনার বন্ধুর জন্য দোয়া রইলো আর ভালো লাগলো বন্ধর প্রতি ভালবাসা দেখে।কিছু বন্ধ থাকে জীবনে যাদের কখনো ভুলা যায়না শুধু স্মৃথির মাঝে সারাজীবন বেচে থাকে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?