মূল লেখায় যান

বন্ধন

ইসিয়াককবিতা২২টি মন্তব্য
যদি কোনদিন তুমি আমায় ভুলে
অচেনা আলোর পথ ধরে
একলা হতে চাও।
দেখবে সেদিন তুমি,
সব পাতা ঝরে গেছে গাছে গাছে।
পাখি সব আর গাইছে না গান।
চাঁদ ভুলে গেছে জোছনা বিলাতে
সব ফুল শুকিয়ে গেছে নিষিক্ত হবার আগেই ।
যেতে চাইলে তুমি যেতে পারো
দুর বহু দূরে!
তবু আমি রয়ে যাবো তোমার অবসরে।
দেখো রয়ে যাবে সব স্মৃতি সব গান তোমার আমার।
দেখবে আমি রয়ে গেছি ঠিকঠাক
তোমার পাশে পাশে।
তুমি চা্ইলেও আর পারবেনা একলা হতে।
পারবেনা আমায় ভুলতে!
আমি আমারে দেব না তোমায় কিছুতেই ভুলিতে।
মোট পড়েছেনঃ ৮৬৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. চাঁদ ভুলে গেছে জোছনা বিলাতে
    সব ফুল শুকিয়ে গেছে নিষিক্ত হবার আগেই ।
    -আমরা ভাবতে থাকি কখন শুকনো বৃক্ষে ফুল ফুটবে কখন পাখি গাইবে আসুক আরেকটা বসন্ত পুর্নিমা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?