মূল লেখায় যান

বটবৃক্ষ

ফজলে রাব্বী সোয়েবকবিতা৮টি মন্তব্য

বড্ড অসময়ে চলে গেলেন আপনি।

এখন আর কাছে থেকে ভালোবাসা পাবো না,

এখন আর আমার জন্য সবচেয়ে

বেশি বিচলিত হওয়া মানুষটাকে আর পাবো না!

এখন আর খেলার স্কোর জানতে ফোন

দেবে না কেউ কিংবা খেলার বিশ্লেষণ করার

জন্য কাউকে আর কাছে পাব না!

এখন আর ফোন করে কেউ বলবে না,

তোমার জন্য তোমার আম্মা বিরিয়ানী করেছে,এসে খেও।

এখন আর কেউ অভিমান করবে না আমার সাথে!

আবার অভিমান শেষে সেই হাসিমাখা মুখটা

আর পাবো না দেখতে!

তারপরও কেন জানি মনে হয়, আপনি দেখছেন আমাকে!

হয়তো আমার সাথেই আছেন,

হয়তো দূর আকাশের কোন একটা স্থানে,

আসন পেতে বসে আছেন আমাকে ছায়া দেয়ার জন্য!

আমার বিশ্বাস বটবৃক্ষ ভেঙে যেতে পারে,

কিন্তু মরে যেতে পারে না!

কারণ সে জানে আজীবন তাকে ছায়া দিয়ে যেতে হবে,

হোক তা এপারে, কিংবা ওপারে।

আপনি ছিলেন, আছেন, থাকবেন।

মোট পড়েছেনঃ ৭২৪জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

      1. আপনার আব্বার আত্নার শান্তি কামনা করছি। ঈশ্বর সহায় হোন। তৌহিদ ভাইয়ের পোষ্ট দেখেছিলাম আপনার আব্বা কে নিয়ে। কি বলবো যার যায় সেই বুঝে, বাবা-মা হারানো খুব কষ্টের।সাহস রাখবেন ভাইয়া। এটাই আমাদের সবার শেষ নিয়তি

  1. আমারও মা-বাবা বেঁচে নেই। তাঁদের কথা যখন মনে পড়ে, তখন তাঁদের নিয়ে ভীষণ ভাবতে থাকি!
    ভালো লেগেছে আপনার বাবাকে নিয়ে লেখা কবিতা।
    শুভকামনা থাকলো। সাথা পবিত্র ঈদ-উল-আজহা’র প্রীতি ওশুভেচ্ছা।