মূল লেখায় যান

বইখাতা

মুহম্মদ মাসুদকবিতা৩২টি মন্তব্য

কলম দিয়ে একেঁছি কত
এটা ওটা সেটা।
রাবার দিয়ে মুছেছি কত
কাগজ বই খাতা।

কত কলম নষ্ট করেছি
কত খাতার পাতা।
অ আ ক খ’র বই ছিঁড়েছি
ছড়ার বই যাতা।

মায়ের বকুনি শুনেছি কত
শুনেছি ভাইয়ের জারি।
তবুও কি শেষ হয়েছে
আমার যত বাহাদুরি।

বইখাতা আর কলমের সাথে
প্রতিদিন হয় দেখা।
ছড়া পড়ি গল্প পড়ি
আর লাগেনা একা।

তোমরা সবাই বইখাতা নিয়ে
চলে যাও স্কুলে।
ছোট্ট বেলায় ছিঁড়েছে যত
আর ছিঁড়না ভুলে।

মোট পড়েছেনঃ ১৫৯৮জনআজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. বইখাতা আর কলমের সাথে
    প্রতিদিন হয় দেখা।
    ছড়া পড়ি গল্প পড়ি
    আর লাগেনা একা।

    এমন দিনগুলোতেই আনন্দে ছিলাম, ভালো ছিলাম।

    [image removed]

    আপনার লেখনী পড়ে মুগ্ধ হলাম। তাই এক নদী ভালোবাসার সাথে লাল গোলাপের শুভেচ্ছা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।