মূল লেখায় যান

ফেরারী চিলের দলে….

সীমান্ত উন্মাদবিবিধ৮টি মন্তব্য

ঢেকে রাখ আকাশটা ঢেকে রাখ
তোর ঐ মায়াবী আঁচলে,
খুঁজে পাক আমাকে খুঁজে পাক
নীড়হারা পাখিদের মিছিলে।

জেনে রাখ তুই আজ জেনে রাখ
ফিরবোনা আমি আর মিথ্যে
ভালোবাসার ইতিতে।

ভুলে যাস আজ তুই ভুলে যাস
বন্য ভালোবাসা উড়ে গেছে হয়ে বালিহাঁস।

তোর চরনে দলিত যত ঘাস
মৃত নগরীর মত করে মরে গেছে সেই তো কবে
বলে যাই আজ তোকে বলে যাই
ফেরারী চিলের দলে মিশেছি আমি এই তো সবে।

মোট পড়েছেনঃ ৬৯৬জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য