মূল লেখায় যান

প্রিয় সোনেলা

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

সোনেলায় আজ আনন্দহীন
সকলের মনে কালো মেঘের ধোঁয়া
বিচলিত ছন্দপতন ধরায় আজ আশ্রয়হীন
তবুও কর্মহীন থাকা নয় খাদ্য জোগাড়ে আশায়।

যতই কষ্ট বুকে ততই আসিব ফিরে
যতই আশাহীন তবুও আশায় বাধি বুক
বার বার আসিব তোমারি পাতায় ফিরে
ধরায় থাকি যতদিন আশায় বাধি বুক।

সোনেলা তোমার আলোয় উদ্ভাসিত
তোমার পাতায় পদচারণ তোমাকে স্মরে
আসিব ফিরে পড়িব ক্ষনে ক্ষনে উল্লসিত
তোমার পাতায় জাগিবে অতি তড়িত।

দু’হাত তুলি করি স্মরণ আল্লাহ তোমারে
দুনিয়ায় তুমি পাঠায়েছো আমাদের
কর্ম ইবাদতে মশগুল থাকিতে
তোমারি সহযোগিতা চাই, স্মরণ তোমারে ।

প্রিয় সোনেলা প্রিয় থাক সবার হৃদয়ে, সোনেলার জন্মদিনে এটাই প্রত্যাশা।

মোট পড়েছেনঃ ২৪৬৯জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. যতই কষ্ট বুকে ততই আসিব ফিরে
    যতই আশাহীন তবুও আশায় বাধি বুক
    বার বার আসিব তোমারি পাতায় ফিরে
    ধরায় থাকি যতদিন আশায় বাধি বুক।

    চমৎকার লিখেছেন।মন ভরে গেল।
    শুভেচ্ছা সহ ধন্যবাদ।

  2. সোনেলার একান্ত আপনজনদের মধ্যে আপনি একজন।
    সোনেলার আত্মায় মিশে একাকার হয়ে গিয়েছেন আপনি।
    জন্মদিনের পোস্টের জন্য ধন্যবাদ ভাই।

    শুভেচ্ছা ও শুভ কামনা।

  3. শুভ জন্মদিন সোনেলা।
    ভালোবাসার এই উঠোনে সবাই ভাল থাকুন। মুখরিত হোক সবার বিচরণে সোনেলার উঠোন। মুগ্ধতা ছড়িয়ে পড়ুক চারদিকে সোনেলার পথ চলায়।সফলতার চূড়ায় পৌঁছে যাক। শুভ কামনা সব সময়। আপনাকেও অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইলো