মূল লেখায় যান

প্রাপ্য

ফজলে রাব্বী সোয়েবকবিতা১২টি মন্তব্য

হারতে হারতে এখন আর জয়ের স্বাদ
অনুভব করতে পারি না।
না হারাটাই যেন মস্ত বড় ভুল,
জয় তো আমার প্রাপ্য নয়।

একের পর এক আঘাত না পেলে,
জীবনটাকে বড্ড পানসে লাগে।
আঘাত না পাওয়াটাই যেন বড় কোন ভুল,
ভালোবাসাতো আমার প্রাপ্য নয়।

চারিদিকে শুধু মিথ্যের ভেল্কিবাজি দেখি,
আমার চারিদিকে মিথ্যের মহাপ্রাচীর,
ওই প্রাচীর ভেঙ্গে যাওয়াটাই যেন ভুল,
সত্য আমার প্রাপ্য নয়।

দুঃখের গাঙে্ সাঁতার কেটেই যাচ্ছি,
সুখের ডাঙা পাই না খুঁজে,
ওই ডাঙাটাই যেন খুঁজে পাওয়া ভুল,
সুখটাও আমার প্রাপ্য নয়।

সকল মন্দে মিশে আছি আস্টেপৃষ্ঠে,
মনকে রেখেছি সংযত,
কোন ভালো খুঁজে পাওয়াটাই যেন ভুল,
ভালো জীবন আমার প্রাপ্য নয়।

মোট পড়েছেনঃ ৮৪৪জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. হতাশার পরিপূর্ণতা ফুঁটিয়ে তুললেন কবিতাটিতে। প্রশ্ন একটা করতেই হয? কেন হতাশায়? বার বার না হয় হারলো। জয়ের আশা নিয়ে আগালেই জয় হবেই হবে। খুব ভাল লেগেছে কবিতাটি। শুভ কামনা রইলো।

  2. দুঃখের গাঙে্ সাঁতার কেটেই যাচ্ছি,
    সুখের ডাঙা পাই না খুঁজে,
    ওই ডাঙাটাই যেন খুঁজে পাওয়া ভুল,
    সুখটাও আমার প্রাপ্য নয়।

    কথাগুলো যেন আমার মনের কথাই তুলে ধরেছেন।
    শুভকামনা থাকলো দাদা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।