মূল লেখায় যান

প্রশ্ন

সাদিয়া শারমীনকবিতা১৭টি মন্তব্য

একটা কথা শুধাই যদি তোকে-

হঠাৎ যদি আকাশ জুড়ে
মেঘগুলো সব হুড়মুড়িয়ে
বৃষ্টি নামায় শহর জুড়ে
ভিজবি নাকি আমায় নিয়ে?

একটা কথা শুধাই শুধু তোকে-

গনগনে এক দুপুর রোদে,
ব্যস্ত শহর,ব্যস্ত ভীড়ে,
পাশাপাশি হাঁটতে গিয়ে
হঠাৎ যদি যায় হারিয়ে,
হন্যে হয়ে খুঁজে ফিরে
পারবি আমায় চিনে নিতে?

একটা শুধাই এবার তোকে-

হঠাৎ যদি ঘুমটা ভাঙ্গে
নিকষ কালো রাতের মাঝে,
একলা জাগা চাঁদের সাথে
উদাস হয়ে একলা বসে
ভাববি আমায়?
আপন মনে?

একটা কথা শুধাই আমি তোকে-

হাজার হাজার তারার মাঝে,
আমিও যদি তারা হয়ে,
হারিয়ে যায় চিরতরে?
কাঁদবি তখন?
আমায় ভেবে?

প্রশ্নঃ সাদিয়া শারমীন।

মোট পড়েছেনঃ ৭৯১জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. “হাজার হাজার তারার মাঝে,
    আমিও যদি তারা হয়ে,
    হারিয়ে যায় চিরতরে?
    কাঁদবি তখন?
    আমায় ভেবে?”

    ওয়াও !
    চাইনা তোমায় হারাতে
    কাঁদবো কেন ভয়েতে।
    শুভ কামনা।