মূল লেখায় যান

প্রতিমুখ

মুহম্মদ মাসুদকবিতা১৩টি মন্তব্য

আহারে!
বিমুগ্ধ গন্ধ মেখে দাঁড়িয়ে থাকা,
নদীর স্রোতের ঠোঁটে।
যে স্রোতে প্রেমের রক্ত ভেসে ভেসে ঢেউ খেলে।

নিষ্পলক চোখে চোখ, চোখাচোখি,
আঁকিবুঁকি আঙুলে আঙুলের ছোবল।
দিশেহারা ছন্নছাড়া দেহপিঞ্জর
হৃৎপিণ্ড হাউমাউ কাঁদে বেলা অবেলায়।

ছবিঃ সংগৃহীত    

মোট পড়েছেনঃ ১৬৭৯জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. যে স্রোতে প্রেমের রক্ত ভেসে ভেসে ঢেউ খেলে।

    গভীর অনুভূতি ।

    নিষ্পলক চোখে চোখ, চোখাচোখি,
    আঁকিবুঁকি আঙুলে আঙুলের ছোবল।

    এ কি ক্ষণকালের দুশ্চিন্তা ? না উভয় সংকট ?

    নইলে কেন হাউমাউ করে কাঁদবে হৃৎপিন্ড !

    বেশ লিখেন আপনি, কত্তো চমৎকার গাঁথুনী ।

  2. নিষ্পলক চোখে চোখ, চোখাচোখি,
    আঁকিবুঁকি আঙুলে আঙুলের ছোবল।
    দিশেহারা ছন্নছাড়া দেহপিঞ্জর
    হৃৎপিণ্ড হাউমাউ কাঁদে বেলা অবেলায়

    জাস্ট ওয়াও
    চমৎকার শব্দ চয়ন

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।