মূল লেখায় যান

পুঁই ডগা ও এক পশলা বৃষ্টি

বোকা মানুষকবিতা, সাহিত্য১৩টি মন্তব্য

একটা পুঁই ডগা

তির তির করে বেড়ে ওঠে!

তার বড় সাধ আকাশ ছোঁয়ার।

 

দেয়াল বেয়ে বাড়তে বাড়তে,

কর্নিশেই থেমে যায় অবুঝ পুঁই লতা,

নির্নিমেষ চেয়ে থাকে আকাশপানে।

 

এসব দেখে দেখে হঠাৎ একদিন,

ঝুম নেমে আসে আকাশ বৃষ্টি হয়ে।

পুঁইডগা তির তির কাঁপে আর হাসে।

মোট পড়েছেনঃ ১১০৩জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।