মূল লেখায় যান

পবিত্র চুম্বণ ও জলোচ্ছাস

ইসিয়াককবিতা২২টি মন্তব্য

তব ধোপদস্ত চুম্বনে,
মদীয় অম্ভোধি পয়স্বিনীতে
জলোচ্ছাস বয়ে গেল অতর্কিতে।

মেঘহীন বর্ষণে ভিজে গেল
মাঠ প্রান্তর।
নতুন জলপ্লাবনে
অচিরেই জেগে উঠলো সেথায়
ঘাস, দূর্বা ও অন্যান্য প্রাণের অনুরণন।

এভাবে তুমি তোমার জাদুকরী
ক্ষমতা প্রয়োগ করো
অকসর প্রিয়তমা ।

আমি চিরকাল তোমার প্রেমে,
নিষিক্ত হয়ে বিকশিত হতে চাই।
অনুভবে ,আহ্লাদে, ভালোবাসাতে।

মোট পড়েছেনঃ ৭০১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. “আমি চিরকাল তোমার প্রেমে,
    নিষিক্ত হয়ে বিকশিত হতে চাই।
    অনুভবে ,আহ্লাদে, ভালোবাসাতে।“

    সত্যিকারের প্রেমিক বটে
    প্রেমিকারা আসবে ছুটে।
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?