মূল লেখায় যান

পক্ষ বিপক্ষ

নিতাই বাবুএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

পক্ষ- বিপক্ষ পরোক্ষ নিরপক্ষ
যা-ই থাকুক পক্ষে আর বিপক্ষে
যেতে চায় যাক-না সে পরোক্ষে
আমি থাকি নিরিবিলি নিরপক্ষে।

কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দক্ষ অদক্ষ
দেখাবো দক্ষতা পূজিবো অধ্যক্ষে
ত্যাগে অজ্ঞানতা অর্জিত জ্ঞানে
থাকবো সদা ন্যায়ের পক্ষে।

অক্ষর নিরক্ষর শিক্ষা দীক্ষা
আহরণে শিক্ষা করবোনা ভিক্ষা
অর্জনে শিক্ষা মিটাবো ক্ষুধা
গুরুর বাক্যে শিষ্যের শিক্ষা।

ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে।

মোট পড়েছেনঃ ৮৭৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

      1. আমার আপনার কাজের উপর দেশের কোন দুর্নিতি দূর হবেনা, যতক্ষন পর্জন্ত সরকার দুর্নিতি দূর কর্তে শতভাগ ইচ্ছে প্রকাশে আকাংক্ষ্যা না হবে।
        সরকারের মাখঝেই ভুত নিহিত।

  1. ন্যায়ের পক্ষে/ বিপক্ষের লড়াইয়ে মন নিরপেক্ষ থাকতে হিমসিম খায় প্রতিনিয়ত। যে যার পক্ষে থাকে সেই পক্ষেই যুক্তি রাখে।

    শুভ কামনা দাদা 🌹🌹

  2. দাদা ন্যায়ের পক্ষে আছি থাকবো-
    আমি ছাড়িতে পারিবো না সততা।
    অর্জনে শিক্ষা মিটাবো ক্ষুধা
    গুরুর বাক্যে শিষ্যের শিক্ষা।

    আপনার জন্য অনেক অনেক শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?