মূল লেখায় যান

নেশা ভুলার নেশা

নিরব সাগরকবিতা২১টি মন্তব্য

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম, আর
কোন কিছুতেই আমার নেশা ছিলনা।
গ্লাস ভর্তি মদে না,
ঠোটে ধরানো সিগারেটে না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম,আর
কিছুতেই আমার নেশা ছিল না।
তাস পিটানোর আড্ডার না,
খেলার মাঠের বাজির না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম,আর
কিছুতেই আমার নেশা ছিল না।
গিটারের তারের নেশা না,
বাঁশির সুরের নেশা না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম, আর
কোন নেশাই আমার ছিল না।
পার্কে বসার নেশা না,
কোথাও ঘোরার নেশা না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম, আর
কোন কিছুতেই নেশা ছিল না ।
নষ্ট হবার নেশা না,
কষ্ট ভুলার নেশা না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম ।
তোমার চোখের দিকে তাকালেই
মিটতো আমার নেশা,
তাই তো শুধুই তোমার সাথে মিশা।                                       তুমি নেই তাই অন্য সবি হয়েছে                              আমার নেশা,                                                    ভুলতে তোমায় নেশায় আজ
হলো আমার পেশা।
02-09-17

মোট পড়েছেনঃ ২০০৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. প্রিয়তমার নেশা কাটাতে অন্যান্য নেশায় জড়ানোর মানে হলো, ভালোবাসা কিছুটা স্বার্থপর ছিলো 🙂
    যে প্রকৃত ভালোবাসে সে ভুলতে চায় না / পারেনা। আরাধ্য জন কাছে/ পাশে থাকুক না থাকুক, তাকে ভালোবাসার নেশাতেই মগ্ন হয়ে থাকাটাই স্বার্থক প্রেম।

    শুভ কামনা 🌹🌹
    * অন্ন্য- অন্য

    1. সবচাইতে প্রিয় কিছু ভুলে যাওয়ার জন্য তার বিকল্প কিছু ব্যবহার করার মানেই হলো সেই জিনিস টা ভুলে না যাওয়া ।শুধু অন্য রাস্তা ব্যবহার করা মাত্র।

  2. এক নেশা কাটাতে গিয়ে অসংখ্য নেশায় জড়িয়ে গেলেন। যে যাবার তাকে যেতে দেয়াই ভালো। জোর করে তো সুখ পাওয়া যায় না তাই চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন।

  3. তোমার চোখের দিকে তাকালেই
    মিটতো আমার নেশা,
    তাই তো শুধুই তোমার সাথে মিশা। তুমি নেই তাই অন্য সবি হয়েছে আমার নেশা, ভুলতে তোমায় নেশায় আজ
    হলো আমার পেশা

    ///ধুক করে উঠলো বুক- এ যেন হাজারো বুকের নিঃশব্দ আর্তচিৎকার।

    দারুন লিখেছেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?