মূল লেখায় যান

নিঃসঙ্গ আহবান!

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

আমার দিন কেটে যায় কখনো খেলায়,
কখনওবা দিবানিশির খেয়ালীতে।
কোলের ওপর পাতানো লুডুর ছকের অতল গহ্ববরে,
কিংবা তৃষ্ণার্ত মৃগয়ার বিরামহীন আর্তচিৎকারে;
হাঁটাচলা করে নামহীন একঝাঁক বিষ পিঁপড়ে।

পঞ্চাননের দৈব বাণীতে-
নাজেহাল মেঘমল্লরের কড়াৎ কর্কশ মুহূর্তে,
সেই যে পাপ লেগেছিলো গায়ে;
ঋষি ওঝা বৈদ্যরা সব হয়েছে নাজেহাল।

নিশিরাতে শোনা অকুল-পাড়ির সেই আনন্দগান-
আজ রূপ নিয়েছে বিস্বাদের হারমোনিকাতে।
ক্লান্ত শ্রান্ত মাঝি আসুক ঘরে ফিরে,
বকুলের মালা গেঁথে রেখেছে সে এক মিষ্টি মেয়ে।

দুলুক তরী ঢেউয়ের পরে জাগ্রত প্রাণে,
বাঁধনহারা হাওয়ার ডাকে।
অকুলপাথারে ভেসে যাওয়া ডাহুকের আহবানে;
বারান্দার গ্রীল ধরে মিষ্টি মেয়েটা এখনো দাঁড়িয়ে থাকে-
উৎসুক নয়নে ঐ দূর পাণে।

মোট পড়েছেনঃ ১৩৫৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

  1. প্রথম……

    আহা আহা…….. একটুও বাড়িয়ে বা কমিয়ে বলছিনা…. প্রতিটা শব্দের বুনন বড় নিখুঁত করে ঠাস বুননে গাঁথা। ভাব এবং ব্যঞ্জনাময় লেখা। হৃদয় ছুঁয়েছে।
    অনেকদিন হলো আমি কিছুই পারছিনা শব্দের খেলা খেলতে।

    1. গুনি লেখক যখন পাঠক হয়ে দু’কলম লিখে, বড্ড খুশি খুশি লাগে। এটাই পরম প্রাপ্তি।

      লেখা আমারও সবসময় আসেনা, আজ ক্যাম্নে ক্যাম্নে যেন এসে গেলো। আসলে শব্দেরা মাঝেমধ্যে বিরহে ভোগেতো তাই। আপনার ক্ষেত্রেও এমনই হয়েছে। ঠিক হয়ে যাবে।

      ভালোবাসা জানবেন প্রিয় আপু।

      1. ভাইরে গুণী ফণী আমারে কইবেন ছেন? আমি ধোপার নাপিত। বোঝতে শেখতে উস্টা খাইতে খাইতে চলার মতো অবস্থা!!
        বোদ্ধা হবার তালে দীক্ষা নেবার সময়ও নাই। ভালো লেখা বুঝি, এটুকুই যা…… আমার ভালোলাগা।
        অকৃত্রিম শুভেচ্ছা জানবেন 🌷🌷🌷

  2. নিঃসঙ্গতা থেকে এমন লেখা বের হলে মাঝে নিঃসঙ্গ থাকাই ভালো। ভালো হয়েছে। মিষ্টি মেয়ের অপেক্ষা ফুরালে আর একটা লেখা দিবেন। 😊😊

    শুভ কামনা রইলো তৌহিদ ভাই 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?