অবারিত শান্তির গলিপথটা আজ
বড্ড অচেনা লাগছে।
যে পথেই যাচ্ছি না কেন,
বিবর্ণ হয়ে যাওয়া অশান্তির রাস্তাগুলো
যেন ঢালু হয়ে গিয়ে আমাকে
আরও ভেতরের দিকে নিয়ে যাচ্ছে।
যতই নিজেকে ছাড়াতে চাইছি, লতার মত
আমাকে আষ্টেপৃষ্ঠে ধরে আরও গভীরে
নেয়ার সফল প্রয়াসে মত্ত।
এই মনে হচ্ছে দম বন্ধ
হয়ে যাবে, শক্ত আমি চট করে মাথা চাড়া
দিয়ে উঠি, দম নেই বড় করে।
না মরি নি, উঠার চেষ্টা করি আবার
সমস্ত শক্তি দিয়ে, অশান্তিরা টেনে ধরে,
উঠতে গিয়ে পড়ে যাই, আমার দম আবারও
বন্ধ হয়ে আসতে থাকে।
অসাড় হয়ে পড়ে থাকি কিছুক্ষণ।
এভাবেই চলতে থাকে আমার শান্তিতে
ফেরার চেষ্টা, একই ঘটনার পুনরাবৃত্তি।
আর পারছি না আমি, ক্ষয়ে আসছে
শরীর আর মনের সমস্ত শক্তি।
একদিন হয়তো এভাবেই একদিন
অশান্তির সাথে যুদ্ধ করতে করতে
হয়ে যাব নিঃশেষ, শান্তি গুলো অপেক্ষা
করতে করতে পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে
পড়বে হয়তো, আমারই কবরের পাশে।
মোট পড়েছেনঃ ১৪৯৬জনআজ পড়েছেনঃ ০জন


১৬টি মন্তব্য
মন ছোঁয়া লেখা, মুগ্ধতা রইলো।
ধন্যবাদ ভাই। ভালবাসা রইলো
তবুও আমাদের শক্ত হতে হবে। ধৈর্য ধরতে হবে।
খুব ভালো একটা কবিতা পড়লাম। লেখককে শুভেচ্ছা।
ধন্যবাদ ভাই। শক্তি পাই পরবর্তী লিখার জন্য এমন অনুপ্রেরণা পেলে।
আপনাকে শুভেচ্ছা।
জীবনের বাস্তবিকতায় আমরা সকলেই প্রাণপন যুদ্ধ করে যাচ্ছি নিয়তঃ।জীবনবোধের প্রকাশ সুন্দর ভাবে প্রকাশ করেছেন। শুভ কামনা।
ধন্যবাদ আপা। ভাল থাকবেন।
অসাধারণ কাব্য পাঠে তৃপ্তহলোমন
শিহরিত হলাম। ধন্যবাদ
মৃত্যু কথা স্মরণ করিয়ে দিলেন।
জীবনটাই এই রকম দেখতে দেখতে একদিন চলে যাওয়া ।
ভালো লাগলো লেখাটি ,,একই বিভাগের ভাই।
ধন্যবাদ ভাই। জেলা এখন আলাদা হলেও আদি বাড়ি কিন্তু কেন্দুয়া।
আমি বারহাট্টার
ভালো লাগলো।
শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ
অবারিত শান্তির গলিপথটা আজ
বড্ড অচেনা লাগছে।
কবিতার শুরুটাই যেন কবিতার পুরো অংশের কথা। একদিন এভাবেই জীবন নৌকা সাঙ্গ হবে।চমৎকার লেখা।
ধন্যবাদ ভাই। ভালবাসা অবিরাম