নাজিফাহর দ্বিধা
যদি ভালোবাসো তবে এতো দ্বিধা কেন ?
যদি ভালোবাসো তবে কেন এই নীরবতা ?
এসো আরও কাছে ; বলি নীরবে কথা
এসো ছড়াই হৃদয়ের সব ভালোবাসা
উজাড় করে দেই ; ভুলে পুরনো ব্যথা ।
নাজিফাহ মহাকালের এই অথৈ সমুদ্রে
চলো হই নিয়তি দুজন দুনিয়া জুড়ে ..
তোমার রুপের আলোতে কাটাবো লক্ষ বছর ..
ঢেউ উঠা চুলের ফাঁকে তাকাবো অযুত প্রহর ..
যদি ভালোবাসো
আড়াল ভেঙ্গে আসো
যদি ভালোবাসো মৌনতা ভুলে যাও
এই এক জীবনেই ভালবাসতে হবে তোমাকে
এই এক জীবনেই বলতে হবে দিবানিশি
নিজেকে উজাড় করে ভালোবাসি আর ভালোবাসি ।
মোট পড়েছেনঃ ৭৪৬জনআজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য
নাজিফাহ মহাকালের এই অথৈ সমুদ্রে
চলো হই নিয়তি দুজন দুনিয়া জুড়ে ..
এই লাইন দুটো খুব ভালো লাগলো…
-{@
নাজিফাহ কে নিয়ে প্রতিটি লেখাই সুন্দর ।
অনেক ভেবে চিন্তে লিখি এগুলা
নাজিফাহ জন্য আকুলতা।
ধুর
যদি ভালবেসে থাকে আসবে 🙂
কবিতা সুন্দর হইছে ।
আহা !
hm