তোমার জন্য চেষ্টা
আমি আজ তোমার জন্য একগুচ্ছ গোলাপ এনে রেখেছি, তোমার চুলের খোঁপায় পড়িয়ে দেব বলে। তাজা গোলাপের গন্ধ যদিও ছাপিয়ে যেতে পারবে না তোমার ভালবাসার সৌরভকে। আমি আজ তোমার জন্য বিশাল আকাশের ওই নিলীমার একটুখানি নীল রঙ জমিয়ে আমার কাছে রেখে দিয়েছি। তোমাকে আপাদমস্তক সেই নীল দিয়ে আবৃত করবো বলে, যদিও তুমি আগে থেকেই নিজেকে আবৃত রেখেছ ভালবাসার গাঢ় নীল রঙ দিয়ে। আমি তোমার জন্য বর্ষার দিনে ঝরে যাওয়া বৃষ্টির জল জমিয়ে রেখেছি তোমায় সিক্ত করবো বলে, যদিও তোমার সিক্ত ভালবাসার কাছে এই জলের পরিমাণ খুব বেশি নয়। আমি তোমার জন্য বিস্তীর্ণ প্রকৃতি থেকে একটুখানি সবুজ এনে রেখেছি, সেই সবুজ দিয়ে একটা ছোট্ট ভালবাসার ঘর বানাব বলে, শুধু তোমার জন্য। যদিও তোমার এর চেয়েও বড় একটা ভালবাসার ঘর আছে, এর চেয়েও সবুজ রঙ দিয়ে তৈরী। আমি তোমার জন্য আমার হৃদয় ক্ষরণ হওয়া রক্ত থেকে একটুখানি রক্ত জমিয়ে রেখেছি, তোমার হৃদয়কে রাঙাবো বলে। যদিও তুমি তোমার হৃদয়কে এর চেয়েও রাঙা লাল রঙে রাঙিয়ে রেখেছ। এতকিছুর পরও চেষ্টা করে যাব ভালবাসাকে পরিপূর্ণ করতে, চেষ্টা করে যাব তোমার পরিপূর্ণতার মধ্য দিয়ে নিজেকে পরিপূর্ণ করতে।
মোট পড়েছেনঃ ৭৬৭জনআজ পড়েছেনঃ ০জন


২০টি মন্তব্য
ভালবাসা পরিপুর্ন পাক। আশা জিয়ে রাখি।
ভালবাসাময় জীবন হোক। শুভ কামনা।
হুম
এতকিছুর পরও চেষ্টা করে যাব ভালবাসাকে পরিপূর্ণ করতে,চেষ্টা করে যাব তোমার পরিপূর্ণতার মধ্য দিয়ে নিজেকে পরিপূর্ণ করতে।
পূর্ণতা পাক ভালোবাসা। ভালো থাকুন ভালোবাসা
ভালবাসা পূর্ণ পৃথিবী চাই। জয় হোক ভালবাসার
পরিপূর্ণ হোক আপনার ভালোবাসা। শুভ কামনা
ভালবাসা অবিরাম। শুভেচ্ছা।
চেষ্টা চালিয়ে যান
সবুরে মেওয়া ফলে।
ভালবাসার জয় হোক ।
শুভ কামনা
চেষ্টা সকল সফলতার মূল। জয় হোক ভালবাসার।শুভ কামনা।
আরাধ্য জনকে পরিপূর্ণ করার মাঝেই নিজের সম্পূর্নতা আসে। তার যা কিছু থাকুক তারই, আমার যা কিছু আছে তাও তার জন্যেই।
ভালো লাগলো অবিরাম ভালোবাসার নিবেদন।
শুভ কামনা 🌹🌹
ধন্যবাদ। ভালবাসা নিরন্তর
ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু করলেও মনে হয় কমই করা হয়েছে………সুন্দর ভালোবাসার কাব্যে ভালোলাগা জানিয়ে গেলাম।
ধন্যবাদ ভাই এমন সুন্দর মন্তব্যের জন্য
শুভেচ্ছা
এতকিছুর পরও চেষ্টা করে যাব ভালবাসাকে পরিপূর্ণ করতে,চেষ্টা করে যাব তোমার পরিপূর্ণতার মধ্য দিয়ে নিজেকে পরিপূর্ণ করতে।
অসাধারণ ভাই
ধন্যবাদ ভাই। ভালবাসা অবিরাম।
চেষ্টার কোন বিকল্প নেই। করে যান চালিয়ে যান লেখা আমরা আছি।চমৎকার অনুভুতি।
ধন্যবাদ ভাইজান। ভালবাসা অবিরাম
কবিতা অনেক ভাল লেগেছে ভাই।
শুভ কামনা।
ধন্যবাদ ভাই। নিরন্তর ভালবাসা